বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট
রায়পুরে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুট
লক্ষ্মীপুর সংবাদদাতা
![]()
লক্ষ্মীপুরের রায়পুরে রিয়েল মিয়াজি নামে এক সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার কেরোয়া ইউনিয়নের মধ্য কেরোয়া গ্রামের হানিফ মিয়াজির বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।
সৌদি প্রবাসীর বাবা হানিফ মিয়াজি, রাতে বাড়ির কলাপসিবল গেট বন্ধ করে ঘরের সবাই ঘুমিয়ে পড়েন। মাঝরাতে বারান্দার গ্রীল কেটে ১০-১৫ জনের ডাকাত দল ঘরে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ আড়াই লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালঙ্কার, ৩টি মোবাইল ফোন ও বিভিন্ন জিনিসপত্রস প্রায় ১৩ লক্ষাধিক টাকার মালমাল লুট করে নিয়ে যায়।
রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গির আলম জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করার প্রস্তুতি চলছে বলে তিনি অরো জানান।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 