বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
কমলনগরে পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে পানিতে ডুবে জোবেদা আক্তার (১১) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের মোসলেহ উদ্দিন খলিফার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। সে ওই বাড়ির জাপর ইকবালের মেয়ে এবং হাজিরহাট মিল্লাত একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী ছিল।
স্থানীয়রা জানান, জোবেদা দীর্ঘদিন থেকে মৃগী রোগে আক্রান্ত। সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার জন্য পুকুরে গেলে তার রোগের লক্ষণ দেখা দেয়। এতে সে পুকুরে পড়ে যায়। পরে বাড়ির লোকজন বেশ কিছুক্ষণ তাকে না দেখে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 