শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে মন্দিরে হামলা, ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
প্রথম পাতা » চট্টগ্রাম » রামগতিতে মন্দিরে হামলা, ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা
১২০৫ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ অক্টোবর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রামগতিতে মন্দিরে হামলা, ২৫০ জনের বিরুদ্ধে পুলিশের মামলা

লক্ষ্মীপুর সংবাদদাতা

 

---

লক্ষ্মীপুরের রামগতিতে শ্রী শ্রী রাম ঠাকুরাঙ্গন মন্দিরে হামলা চালিয়ে ভাঙচুরের অভিযোগে অজ্ঞাত ২৫০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে রামগতি থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বাদী হয়ে এ মামলা দায়ের করেন। হামলার ঘটনায় কয়েকজন দুই এসআইসহ পুলিশ সদস্য আহত হয়েছে।

আহত পুলিশ সদস্যরা হলেন থানার উপ-পরিদর্শক আবদুর রাজ্জাক, ইকবাল হোসেন, কনস্ট্রেবল অমর কান্তি চাকমা, মায়া কুমার চাকমা ও আজম খান। আহত অন্যরা হলেন ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মুশফিক মাহমুদ মৃদুল, রামগতির চরবাদাম ইউনিয়ন যুবলীগের আহবায়ক সেলিম উদ্দিন হাবিব, ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাকিবুল ইসলাম সাব্বির ও সনাতন ধর্মের রাজীব কুমার দাস।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কুমিল্লায় পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় ক্ষুদ্ধ হয়ে বুধবার (১৩ অক্টোবর) রাত সাড়ে ১০ টার দিকে মাস্কপড়া বিপুল সংখ্যক লোক উপজেলর জমিদারহাটের ওই মন্দিরটিতে হামলা চালায়। প্রথমে তারা মন্দিরের বাতিগুলো ভেঙে পেলে। এরপরই মন্দির ভাঙচুর করে পুলিশসহ উপস্থিতি মানুষের ইট-পাটকেল ছোঁড়াসহ হামলা করা হয়। এতে দুই এসআইসহ ৫ জন পুলিশ, যুবলীগ-ছাত্রলীগের ৩ নেতা ও সনাতন ধর্মের একজন আহত হয়। ঘটনার সময় মন্দীরের বাইরে একটি মোটরসাইকেল পুড়িয়ে দিয়েছে হামলাকারীরা।

খবর পেয়ে রাতেই লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোসাইন আকন্দ, পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামান, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন মেজু ও রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঢাকা মহানগর উত্তর শাখা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক মুশফিক মাহমুদ মৃদুল বলেন, মাস্ক পড়া বিপুল সংখ্যক লোক মন্দিরের বাতি ভেঙেই ইটপাটকেল ছুড়তে থাকে। আমাদের কয়েকজনের শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। মন্দীরের ভেতরে পুলিশসহ উপস্থিত মানুষের অবস্থানের কারণে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। কাউকে এখনো শনাক্ত করা যায়নি। তদন্ত চলছে। তদন্তপূর্বক  আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন

আর্কাইভ