শনিবার ● ৯ অক্টোবর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ৬ মাদ্রাসাছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সেই শিক্ষক গ্রেপ্তার
লক্ষ্মীপুরে ৬ মাদ্রাসাছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সেই শিক্ষক গ্রেপ্তার
লক্ষ্মীপুর সংবাদদাতা
![]()
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের কাজির দিঘীরপাড় আলিম মাদরাসার ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় সেই শিক্ষক মন্জুরুল কবিরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে এক অভিভাবকের মা বাদি হয়ে মামলা করলে পুলিশ বামনী ইউনিয়নের মঞ্জুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রসঙ্গতঃ গত বুধবার রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের হামছাদী কাজির দিঘীরপাড় আলিম মাদরাসায় ছয় শিক্ষার্থীর চুল কেটে দেয় ঐ মাদরাসার সিনিয়র শিক্ষক মঞ্জুরুল কবির।
এদিকে ঐ ঘটনার একটি ভিডিও শুক্রবার ফেসবুকে ভাইরাল হলে অভিভাবকদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। এরপরই সমালোচনার মুখে পড়েছেন ঐ শিক্ষক।
রায়পুর থানার ওসি আব্দুল জলিল জানান, ছয় ছাত্রের চুল কেটে দেওয়ার ঘটনায় শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছ। এর সাথে আর কেউ জড়িত আছে কিনা খতিয়ে দেখা হচ্ছে।





কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ
উন্নয়ন ও দূর্নীতিরোধে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হতে হবে; কমলনগর প্রেসক্লাবের ইফতার অনুষ্ঠানে বিশিষ্টজনরা
কমলনগরে জমি দেওয়ার ২৫ বছর পরেও হয়নি কমিউনিটি ক্লিনিক, স্বাস্থ্যসেবা বঞ্চিত ১০হাজার মানুষের ক্ষোভ
জনপ্রশাসনে নিরপেক্ষতা তৈরি করে মেধাভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে : ইসমাইল জবিউল্লাহ
কমলনগরে দালালের খপ্পরে পড়ে নি:স্ব ৫ পরিবার, উল্টো মামলা দিয়ে হয়রানি 