শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে সন্তানদের ঘরে রেখে আগুন : মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে সন্তানদের ঘরে রেখে আগুন : মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা
১০০৮ বার পঠিত
রবিবার ● ১৯ সেপ্টেম্বর ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে সন্তানদের ঘরে রেখে আগুন : মায়ের বিষপানে আত্মহত্যার চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

 ---

লক্ষ্মীপুর:   লক্ষ্মীপুরে ঘরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে চার সন্তানসহ মা বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন বলে অভিযোগ উটেছে। মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেছে  স্থানীয়রা।

শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে পারিবারিক কলহের জের ধরে পৌর শহরের মিয়া রাস্তার মাথা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর শহরে অবস্থিত বাংলাদেশ মেডিকেলের মালিক নাদিম ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ চলে আসছে। এতে করে প্রায় সময় তাদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো। ঘটনার রাতে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তার তিন ছেলে জুলহাস (১০) মুর্তজা(৭) আরমান(৫) ও মেয়ে পান্নাকে(৬) জুসের সাথে বিষ মিশিয়ে খাইয়ে নিজেও বিষ পান করে। এসময় সবার মৃত্যু নিশ্চিত করতে ঘরের দরজা বন্ধ করে ভেতরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। বাচ্চাদের চিৎকারে স্থানীয়রা  এগিয়ে এসে তাদের উদ্ধার করে।

এসময় ঘরের ভিতর থেকে আগুন ও ধোঁয়ার দৃশ্য দেখতে পেয়ে দরজা ভেঙ্গে ঘরে ঢুকে তাদের মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করেন তারা। এ ব্যাপারে ৪ শিশু সন্তানের মধ্যে পান্না জুস খাওয়ানোর কথা বললেও অন্যরা কিছুই বলতে পারছে না। আর তাদের মাও গণমাধ্যমে মুখ খুলছেন না।

তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে একই পরিবারের ৫জন হাসপাতালে ভর্তি হন। তাদের চিকিৎসা চলছে এবংএখনো তারা আশঙ্কামুক্ত নন বলে জানান তিনি।

এদিকে ঘটনা জানতে তাদের বাড়ীতে গিয়ে দেখা গেছে ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় পুড়ে ছাই হয়ে পড়ে আছে। এসময় শহর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক ইমদাদুলসহ অন্য সদস্যরাও ঘটনাস্থল পরিদর্শন করেন। মাহমুদার স্বামী নাদিমও ছিলেন তখন।

নাদিম বলেন, স্ত্রীর বেপরোয়া জীবন যাপনে সংসারে অশান্তি লেগে থাকতো। সব সময় টাকা পয়সা চাইতো না দিলে সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। এব্যাপারে স্থানীয় এলাকাবাসী অগ্নিকাণ্ডের কথা জানালেও মুখ খুলতে রাজি হয়নি।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ