বুধবার ● ২৬ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন
কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি : প্রাণি সম্পদে হবে উন্নতি” এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে প্রাণি সম্পদ মেলার উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে সপ্তাহ ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। প্রাণি সম্পদ দপ্তরের ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ উপলক্ষে একটি শোভাযাত্রা বের করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা.মোহাম্মদ ইসমাইল হোসেনের সভাপতিত্বে ওই সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কৃষি কর্মকর্তা ইকতারুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আজমল হোসেন, মৎস্য কর্মকর্তা তূর্য সাহা, উপজেলা বিএনপির সভাপতি নুরুল হুদা চৌধুরী, জামায়াতের আমীর মাওলানা আবুল খায়ের, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, জেলা গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী, উদ্যোগক্তা বেলাল হোসেন ও ডেইরি এসোশিয়োশনের সেক্রেটারি আমিনুল ইসলাম সবুজ। মেলায় ১৮টি স্টল অংশ গ্রহন করেন।





মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 