মঙ্গলবার ● ৯ ডিসেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা”। এ প্রতিপাদ্যকে সামনে রেখে লক্ষ্মীপুরের কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ দিবসের সূচনা হয়। পরে দুর্নীতি বন্ধে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এক মানববন্ধনের আয়োজন করে। এরপর উপজেলার স্পন্দন সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জায়েদ ফারুকীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সব্য সাচী নাথ। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক চরবসু এসইএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান মানিকের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম, কমলনগর প্রেসক্লাবের সভাপতি ইউছুফ আলী মিঠু, সাধারণ সম্পাদক মো ফয়েজ প্রমুখ।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 