রবিবার ● ৩০ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে সাবেক তিন বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে। রোববার বিকেলে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের যুগ্ম মহাসচিব,জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) বোর্ড অব ডাইরেক্টরস-এর অন্যতম সদস্য ও বিশিষ্ট অর্থোপেডিক সার্জন ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ’র উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়। দোয়া মোনাজাতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, মসজিদের মুসল্লী ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ নেন।
জানা যায়, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আপসহীন নেত্রী । ৫ই আগস্ট গণ-অভ্যুত্থান পরবর্তীতে তিনি হয়ে উঠেন জাতির অভিভাবক। দলমত নির্বিশেষে সব শ্রেণীপেশার মানুষের কাছে তিনি শ্রদ্ধার পাত্র। গণতন্ত্রের জন্য সংগ্রাম করে আপসহীন খেতাব পাওয়া অশীতিপর এই নেত্রী এখন হাসপাতালে শয্যাশায়ী। ভুগছেন বার্ধক্যজনিত নানা ব্যাধিতে। গত ৬ দিন ধরে রাজধানীর এভারকেয়ারের সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত সঙ্কটাপন্ন। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে তাকে চিকিৎসা দিয়ে যাচ্ছেন মেডিকেল বোর্ডের সদস্যরা। খালেদা জিয়াকে নিয়ে গতকাল নয়াপল্টনে দোয়া মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যের পরপরই দলের নেতাকর্মীরা উদ্বিগ্ন হয়ে পড়েন। উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে সর্বত্র।





কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সাবেক এমপি’র ইন্তেকাল
রামগতিতে হাজীদের পুনর্মিলনী অনুষ্ঠান
কমলনগরে সংবাদপত্র এজেন্ট নুর নবীর ইন্তেকাল
কমলনগরে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে আর্থিক সহায়তা প্রদান
রায়পুরে ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার 