শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
প্রথম পাতা » চট্টগ্রাম » শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি
৩১৬ বার পঠিত
রবিবার ● ১৫ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শপথের আগে মাদক ব্যবসা ছেড়ে দিতে আশরাফ উদ্দিন নিজানের কড়া হুশিয়ারি

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

‎---

কমলনগর (লক্ষ্মীপুর) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসন থেকে বিজয়ী হয়ে মাদক কারবারিদের কড়া হুশিয়ারি দিয়েছেন এবিএম আশরাফ উদ্দিন নিজান । শনিবার রাতে কমলনগর নিজ বাসা থেকে ঢাকার উদ্দেশ্য  রওয়ানা হওয়ার পথে নেতা-কর্মীদের এ হুশিয়ার দেন তিনি। ওই সময় নেতা-কর্মীদের উদ্দেশ্য তিনি বলেন, কারা কারা মাদক কারবারের সাথে জড়িত আমি সব জানি। আমার নির্বাচনের স্বার্থে এত দিন কিছু বলিনি।  যারা মাদক গ্রহন এবং এ কারবারের সাথে জড়িত তাদের বলছি, আপনারা আমার শপথের আগে এ সব  ছেড়ে দেন। এখন আর ছাড় দেওয়া হবে না।

‎তিনি বলেন, বিএনপি একটি সুশৃংখল রাজনৈতিক দল। আমাদের নেতা তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা রয়েছে যে, কোনো নেতাকর্মী অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হতে পারবে না। আমাদের বিজয়কে পুঁজি করে যারা চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড বা সাধারণ মানুষের ওপর নির্যাতন চালাবে, তাদের দলে কোনো জায়গা নেই। অপরাধী যে-ই হোক, আইন তার নিজস্ব গতিতে চলবে। আমি নিজেই ভুক্তভোগীদের পক্ষে থানার ওসিদের মামলা করার নির্দেশ দিয়েছি। তিনি বলেন, রামগতি কমলনগরের সর্বস্তরের মানুষের শান্তি শৃংখলা বজায় রাখতে বিএনপি বা সহযোগী সংগঠনের যে কেউ অপরাধ করবে আমরা কাউকে ছাড় দেব না। সাধারণ মানুষের নিরাপত্তা বিঘ্নিত করলে দল থেকে বহিষ্কারসহ যে কোনো শাস্তির আওতায় আনতে আমি জিরু টলারেন্স।

‎এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, আপনারা যারা অন্যায়ভাবে কারো বিরুদ্ধে মামলা মোকদ্দমা করেছেন বা পড়েছেন। আমি সকলকে মামলার কপি জমা দিতে বলছি। আমি এ বিষয়ে আইনি পদক্ষেপ নিবো। আর আপনাদের যাদের নিজেদের অথবা ছেলে -মেয়েদের চাকরি বা টাকার অভাবে লেখা পড়া করাতে পারছেন না। তারা আমার কাছে আসেন। যত ধরনের সহযোগিতা দরকার আমি করবো। কিন্তু দল ব্যবহার করে অনৈতিকভাবে টাকা কামানোর ধান্দা আজ থেকে বাদ দেন।

‎তিন বারের এ সংসদ সদস্যের বক্তব্যে এ দুই উপজেলার সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এবং নবনির্বাচিত এ সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজানের বক্তব্যেকে সাদরে গ্রহণ করেছেন সবাই।

‎





চট্টগ্রাম এর আরও খবর

মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা

আর্কাইভ