শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » জাতীয় » দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি : তানিয়া রব
প্রথম পাতা » জাতীয় » দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি : তানিয়া রব
৭৪০ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি : তানিয়া রব

‎নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সমাজ তান্ত্রিক দল-জেএসডি কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মিসেস তানিয়া রব বলেছেন দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও চাঁদাবাজি বন্ধ হয়নি। এই জন্য কি আমরা দেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছি? বুধবার বিকেলে ৫আগস্ট ফ্যাসিবাদ বিরোধী  দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা জেএসডির আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

‎তিনি  আরো বলেন, রামগতি-কমলনগরের প্রধান সমস্যা নদী ভাঙন। ১৯৯৬ সালে আ স ম রব সংসদ সদস্য নির্বাচিত হয়ে নদী ডেইজিংয়ের কাজ করতে গিয়ে ব্যর্থ হয়েছেন। একটি পক্ষ তা করতে দেননি। বিগত ২৫ বছরে কেউ সে কাজটি গুরুত্বের সাথে দেখেনি। এখন নদীবাধ প্রকল্পের বরাদ্দের নামে লুটপাট হচ্ছে। আমরা সবাই জানি কারা করছে এ লুটপাট ও চাঁদাবাজি।  আ স ম রব বহু বছর আগ থেকে দেশের উচ্চ কক্ষ ও নিন্ম কক্ষ শ্রেণীতে ভাগ করার প্রস্তাব করেন; আজ সকল দল সেই প্রস্তাবকে সমর্থন করছেন। আ স ম রবের সেই স্বপ্নই ছিলো দেশের মানুষের মুক্তির উন্নয়নের চিন্তা। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশ ফ্যাসিস্ট মুক্ত করলেও এখন লোভে পড়ে একটি পক্ষ লুটপাটে ব্যস্ত রয়েছেন; এটা লজ্জা বিষয়। রামগতি-কমলনগর নিয়ে আ স ম যেই উন্নয়নের স্বপ্ন দেখেছে এখন তা বাস্তবায়নের পথে। মুক্তিসংগ্রামের অন্যতম নায়ক আ স ম রব। এটা আপনাদের জন্য গৌরবের বিষ। রামগতি কমলনগরের এ গৌরব ধরে রাখার দায়িত্ব আপনাদের। এ জন্য জনগনের প্রয়োজনে দেশের স্বার্থে আমাদের ঐক্য ধরে রাখতে হবে।

‎উপজেলা জেএসডির সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেবের সভাপতিত্বে পথসভায় আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এড সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিকাশ চন্দ্র সাহা, সাংস্কৃতি বিষয়ক সম্পাদক ফারজানা জাহান দিবা, আবদুল বাতেন বিপ্লব, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন বেলাল  রামগতি উপজেলার সাধারণ সম্পাদক, লোকমান হোসেন বাবলু ও যুপরিষদের আহবায়ক মাহমুদুর রহৃান বেলাল। উপজেলা জেএসডির  সাংগঠনিক সম্পাদক মমিল উল্লাহর সঞ্চালনায় পথসভায় আরো উপস্থিত ছিলেন, জেএসডি কেন্দ্রীয় কমিটির প্রচার প্রকাশনা সম্পাদক বোরহান উদ্দিন রোমান, মুনিরুল ইসলাম মিঠু, মাস্টার আলতাফ হোসেন, উপজেলা জেএসডির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি,  যুবপরিষদের যুগ্ম আহবায়ক আবুল বাছেত খোকন, শ্রমিক জোটের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম, ছাত্র লীগের সাধারণ সম্পাদক নুরে আলম ঝিকু প্রমুখ।





জাতীয় এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
কমলনগরে খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ কমলনগরে খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত রায়পুরে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক স্কুল ছাত্রী গুরুতর আহত
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ