শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন
প্রথম পাতা » চট্টগ্রাম » ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন
৪৫৭ বার পঠিত
শনিবার ● ৬ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডাক্তারদের ওপর হামলা ও হাসপাতাল ভাঙচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরে মিলেনিয়াম হাসপাতাল কর্তৃক চিকিৎসা চলাকালীন সময়ে রোগীর মৃত্যুর অভিযোগে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও হাসপাতালে  ব্যাপক ভাংচুরের প্রতিবাদে কমলনগরে মানববন্ধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা সদর হাজিরহাট বাজারে ‘ বাংলাদেশ প্রাইভেট হসপিটাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন’ কমলনগর উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধন করা হয়। বাংলাদেশ প্রাইভেট হসপিটাল  ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন কমলনগর শাখার সাধারণ সম্পাদক জামাল উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি ইসমাইল হোসাইন বিপ্লব, নিউ উপকূল ল্যাবের ডা: আবদুল্লাহ আল নোমান (এমবিবিএস), ফজুমিয়ার হাট পপুলার ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ডা: মো: শাহজাহান, উপকূল ল্যাব করইতলা বাজার চেয়ারম্যান মাওলানা নজির আহমদ হেলালী ও নিউ উপকূল ডায়াগনস্টিক সেন্টারের চেয়ারম্যান ফারুক হোসেন প্রমুখ।

‎এ সময় বক্তারা চিকিৎসা সেবায় কর্মক্ষেত্রে নিরাপত্তা প্রদান সহ অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় যেকোন ধরনের কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন তারা।

‎জানা যায়, লক্ষ্মীপুর জেলার মিলেনিয়াম হাসপাতালে একজন নারী  পিত্তথলি  অপারেশনের জন্য ভর্তি হন। শুক্রবার বিকালে হাসপাতালের কর্তব্যরত  চিকিৎসক  ডাঃ নুরে আলম মুহিব ও  ডাঃ ইকবাল মাহমুদ অপারেশন শুরু করেন। এতে অপারেশন চলাকালীন সময়ে রোগীর মৃত্যু হয়। বাহিরে এ খবর ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা তাৎক্ষণিক হাসপাতালে ঢুকে ডাক্তার এবং স্টাফদের উপর হামলা ও ব্যাপক ভাংচুর চালান।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব

আর্কাইভ