শিরোনাম:
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৪ মে ২০২৫
প্রথম পাতা » জাতীয় » আমি নিশ্চুপ
প্রথম পাতা » জাতীয় » আমি নিশ্চুপ
৮৫৪ বার পঠিত
রবিবার ● ৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমি নিশ্চুপ

 সুচিত্র রঞ্জন দাস

---

তুমি চিঠি লেখোনি, তাই না?

আমি নিশ্চুপ,

তারপর কাঙ্ক্ষিত সেই অভিমান,

যাও, আর কখনো চাইবো না।

আমি আসলেই লেখিনি,

কোনোমতে পরের জন্য জমা রাখলাম।

ভাবনায় আজ হাজার জিনিসের বিচরণ,

সেখানে আমি নিজেকে খুঁজে পাই না,

ক্ষণগুলোও বেচে দিয়েছি সেই কবে,

হয়তো অজানা এক মোহে।

কবিতা না-হয়ে ওঠা কথাগুলো আজকাল আরো বেশি অগোছালো হয়েছে,

মৃতপ্রায় অবশিষ্ট কিছু ছন্দের আমায় ছেড়ে যাবার প্রস্তুতি,

তবু বুক পকেটে একটা চিঠি নিয়েই এবার সামনে দাঁড়াতে হবে;

খুব সাধারণ একটা কাগজ, পাঁচ টাকার একটা কলম,

আমার অসুন্দর হাতের লেখা, আর কিছু কথা।

সত্যি একটা চিঠি এবার লিখেই ফেলবো,

পরের জন্য আর তুলে রাখবো না।

এসবে ডুবে রাস্তায় নিরুদ্দেশ হাঁটছিলাম,

একটা বাসের শব্দে ঘোর কেটে যায়,

এক প্রাণহীন জিনিসের ছুঁটে চলা, ঠিক আমার মতো।

 





জাতীয় এর আরও খবর

মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ

আর্কাইভ