শিরোনাম:
ঢাকা, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২
---

Newsadvance24
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » জাতীয় » লক্ষ্মীপুরে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা
প্রথম পাতা » জাতীয় » লক্ষ্মীপুরে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা
১১০৯ বার পঠিত
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে লকডাউন না মানায় ১৭ জনকে জরিমানা করেছে ভ্রামাম্যাণ আদালত। বুধবার সকালে শহরের বাগবাড়িতে এ জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাজিব হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালায়। এসময় দোকান খোলা রাখা ও মুখে মাস্ক না পরার অপরাধে ১৭ জনকে অর্থদন্ড করা হয়। এ নিয়ে গত সাতদিনে লক্ষ্মীপুর সদর, রায়পুর, রামগঞ্জ,রামগতি ও কমলনগর উপজেলার বিভিন্ন হাট-বাজারে অভিযান চালিয়ে একই অপরাধে ২৪৬ জনের ১ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করা হয়।
কিন্তু শত চেষ্টার পরও মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। লকডাউন না মেনে গণপরিবহন ছাড়া চলছে সব যান চলাচল। লক্ষ্মীপুর পৌরসভা ও প্রত্যেকটি উপজেলার প্রতিটি বাজারে রয়েছে উপচেপড়া ভিড়। কাঁচাবাজার অন্যত্রে নিয়ে যাওয়ার কথা থাকলেও তা নেয়া হয়নি।
এতে করে করোনা সংক্রমণ বাড়ছে হুহু করে। এদিকে গত ২৪ ঘন্টায় লক্ষ্মীপুরে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৩ জন। এর মধ্যে সদরে ২২ জন, রামগঞ্জে ৭, রায়পুরে ৩ ও কমলনগরে একজন আক্রান্ত হয়েছে।
এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ২ হাজার ৬৯০ জন। করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ৪৯ জন। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮০ জনের।
এ দিকে আইনশৃংখলা বাহিনী, জেলা, উপজেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ অব্যাহত রাখা হয়েছে।





জাতীয় এর আরও খবর

ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ
কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎ কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎
‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎ ‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎
‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎ লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎
কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত কমলনগরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

আর্কাইভ