শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত-২
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত-২
১২৩০ বার পঠিত
বুধবার ● ২১ এপ্রিল ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে পিকআপ-সিএনজি সংঘর্ষ: নিহত-২

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
---

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে পিকআপ ভ্যান ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুই ব্যাক্তি নিহত হয়েছেন। এসময় অটোরিকশার আরো এক যাত্রী আহত হন। বুধবার বিকেলে সদর উপজেলা তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরীর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫) ও অটোরিকশা চালক স্বপন হোসেন (৪৫)।  এঘটনায় বেলাল হোসেন মাঝি নামে আরও এক বৃদ্ধ আহত হয়েছেন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দুই যাত্রী নিয়ে অটোরিকশা চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানটি ঘটনাস্থল এলাকায় পৌঁছলে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা যাত্রী সাত্তার ও চালক স্বপন মারা যায়। গুরুত্বর আহত অবস্থায় অটোরিকশার অপর যাত্রী বেলালকে উদ্ধার করে নোয়াখালী হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় অটেরিকশাটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই পিকআপ চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনা কবলিত পিআকআপ ও অটোরিকশা পুলিশের জিম্মায় রয়েছে। তবে মরদেহগুলো স্ব স্ব পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতদের পরিবারের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ