মঙ্গলবার ● ২০ এপ্রিল ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » চন্দ্রগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
চন্দ্রগঞ্জে অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরে চন্দ্রগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা ডাকাত দলের তিন সদস্যকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভোর রাতে পুলিশ স্থানীয় পাঁচপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, একটি এলজি ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতরা হলো চন্দ্রগঞ্জ থানা এলাকার বাসিন্দা মাহমুদুল হাসান রিপন, মো. আলম উদ্দিন ও মো. বাবুল।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে ফজলুল হক জানান, ডাকাতদল অস্ত্রসহ ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের অস্ত্রসহ আটক করে। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র ও ডাকাতি মামলা হয়েছে বলে জানান তিনি।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 