সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা
কমলনগরে বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বিজয় দিবসে প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় চর ফলকন ইউনিয়নে জাজিরা দেওয়ান মার্কেট এলাকায় জাতীয় যুব পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে। ইউনিয়ন যুব পরিষদের আহবায়ক আক্তার হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব। বিশেষ অতিথি ছিলেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, হাজিরহাট মিল্লাত একাডেমির সাবেক প্রধান শিক্ষক মো আলতাফ হোসেন, প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু ও জেএসডির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার। উপজেলা জেএসডির সাংগঠনিক সম্পাদক মমিন উল্লাহ’র সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জেএসডি নেতা কামাল হোসেন দেওয়ান, যুব পরিষদের আহবায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহবায়ক ছবুর খান, শিবির মাহমুদ দেওয়ান,জেএসডি নেতা মো. মোহসীন, সামছল হক হাওলাদার, শ্রমিক জোটের যুগ্ম আহবায়ক আবদুল কাউয়ুম প্রমুখ।





সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ 