শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ৮ম বারের মত সিআইপি ঘোষিত হলেন কমলনগরের আবদুল করিম
প্রথম পাতা » চট্টগ্রাম » ৮ম বারের মত সিআইপি ঘোষিত হলেন কমলনগরের আবদুল করিম
৪৫৭ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৯ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৮ম বারের মত সিআইপি ঘোষিত হলেন কমলনগরের আবদুল করিম

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : দেশের ৮ম বারের মত সিআইপি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আবদুল করিম। বুধবার (১৮ ডিসেম্বর) ঢাকার ওসমানী স্মৃতি অডিটোরিয়ামে এ উপলক্ষে তাকে সংবর্ধনা দেওয়া হয়। ওই সময় উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আশিফ নজরুল ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আব্দুল করিম লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনি ইউনিয়নের বাসিন্দা। তিনি সরকার কর্তৃক ৮ম বারের সিআইপি নির্বাচিত হয়ে গর্বিত করেছেন রামগতি-কমলনগরবাসীকে। তার অসামান্য কৃতিত্বে রামগতি-কমলনগর উপজেলা সমিতি, চট্টগ্রাম এর পক্ষ থেকে অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

জানা যায়, আবদুল করিমের অক্লান্ত পরিশ্রম করে মধ্য প্রাচ্যের দেশ ওমানে গড়ে তুলেছেন গ্লোবাল ব্যবসায়িক প্রতিষ্ঠান। সেখানে কাজ করেন সহস্রাধিক মানুষ। যার কারণে প্রবাসীরা প্রতি বছর দেশে পাঠাচ্ছেন বিলিয়ন বিলিয়ন ডলার। সিআইপি হওয়ার প্রথম গল্পটা ছিল ২০১৭ সালের। নিজের মেধা ও প্রজ্ঞায় প্রতিনিয়ত ব্যবসার উন্নতি সাধন করেছেন। তারই ধারাবাহিকতায় ২০২৪ সাল পর্যন্ত ৭ম বার সিআইপি খেতাব অর্জন করার গৌরব এদ্বতঞ্চলে একমাত্র তারই। এবার ২০২৫ সালে ৮ম বারের মতো সিআইপি খেতাব অর্জন করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তিনি একজন রেমিটেন্স যোদ্ধা।

দেশের সাতটি গোয়েন্দা সংস্থা তার এবং তার পারিবারিক পারিপার্শ্বিক ও রাজনৈতিক দিকগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে বিশ্লেষণ করে পজেটিভ রিপোর্ট প্রদান করে সরকারের উচ্চ পর্যায় তালিকা পাঠান এবং সারা পৃথিবীর দেড় কোটি প্রবাসীর রেমিটেন্স বিশ্লেষণের পর কয়েকটি মন্ত্রণালয়ের সুচিন্তিত মতামতের ভিত্তিতে এনআরবি সিআইপি নির্বাচিত করা হয়।






চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ