শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » জাতীয় » ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ : আ স ম রব
প্রথম পাতা » জাতীয় » ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ : আ স ম রব
৪৯৬ বার পঠিত
সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ অভূতপূর্ব ও যুগান্তকারী পদক্ষেপ : আ স ম রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স 

---

ঢাকা : অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’-এর ঘোষণাকে অভিনন্দন জানিয়ে সরকারের পদক্ষেপকে ‘অভূতপূর্ব ও যুগান্তকারী’ উল্লেখ করে জেএসডি সভাপতি আ স ম আবদুর রব নিম্নোক্ত বিবৃতি প্রদান করেন।ফ্যাসিবাদী শাসনের পতনের পর ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ, ফ্যাসিবাদী চক্রের অন্তর্ঘাতমূলক কার্যকলাপ প্রতিরোধ ও ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও অভিপ্রায় অনুযায়ী রাষ্ট্র বিনির্মাণের প্রয়োজনে একমাত্র বিকল্প হচ্ছে ‘জাতীয় ঐক্য’,যা ইতিহাসের নির্দেশিত পথ। ১৯৭১ সালে যুদ্ধোত্তর বাংলাদেশে ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠার ঐতিহাসিক নির্দেশনাকে উপেক্ষা করায় জাতি আজ অবধি গভীর সংকট অতিক্রম করতে পারেনি। ইতিহাসের এই ক্রান্তিলগ্নে সরকার ‘জাতীয় ঐকমত্য গঠন কমিশন’ করার যে ঘোষণা দিয়েছেন তা গণঅভ্যুত্থান পরবর্তী বাস্তবতারই প্রতিফলন। এ কমিশন গঠনের ঘোষণা অভূতপূর্ব এবং যুগান্তকারী। রাষ্ট্র বিনির্মাণের প্রশ্নে রাজনৈতিক দল ও উৎপাদন, জ্ঞানবিজ্ঞান ও মেধার অধিকারী অদলীয় পেশাজীবী সামাজিক শক্তি সমূহের জাতীয় ঐক্য স্থাপিত হলে শোষণ, লুণ্ঠন এবং অমানবিক, বর্বরোচিত ও প্রভুত্ববাদী রাজনীতির পরিবর্তে গণমুখী রাজনীতি প্রবর্তনের প্রশ্নে এক মহাজাগরণের সৃষ্টি হবে যা রাজনীতিতে একটি গুণগত পরিবর্তন সাধন এবং সৃজনশীল সংস্কৃতির প্রভাববলয় সৃষ্টি করবে। ফলে গণঅভ্যুত্থান পরবর্তী অংশীদারিত্বমূলক ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে উঠবে সমাজের সকল অংশের মানুষের সম্মতির ভিত্তিতে।

জাতীয় ঐক্য গঠনের ঐতিহাসিক সম্ভাবনাকে বিবেচনায় নিয়ে সকল রাজনৈতিক শক্তিকে রাজনৈতিক করণীয় নির্ধারণের আহ্বান জানাচ্ছি।






জাতীয় এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ