মঙ্গলবার ● ৩ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বানভাসি ১৬শ’ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
কমলনগরে বানভাসি ১৬শ’ কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বানভাসি ক্ষতিগ্রস্ত কৃষকের পুনর্বাসনের লক্ষ্যে ১৬শ’কৃষকের মাঝে নগদ টাকাসহ কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামছুদ্দিন মো.রেজা, কৃষি কর্মকর্তা মো.শাহিন রানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আশিক ইকবাল ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পরিতোষ কুমার বিশ্বাস।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, সাম্প্রতিক বন্যা ও পাহাড়ি ঢলে দেশের পূর্বাঞ্চল ও উপকূলীয় অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে খরিপ-২/২০২৪-২৫ মৌসুমে পুনর্বাসন কর্মসূচির আওতায় রোপা আমন ধানের উফসী জাতের বীজ,সার ও নগদ টাকা সহায়তা প্রদান করা হয়। এ সময় কৃষক প্রতি ৫কেজি বীজ, ২০কেজি ডিএপি ও এমওপি সার ও নগদ ১ হাজার টাকা প্রদান করা হয়।





কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা
কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ 