শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » আ স ম বর সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন : তানিয়া রব
প্রথম পাতা » চট্টগ্রাম » আ স ম বর সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন : তানিয়া রব
৯২২ বার পঠিত
রবিবার ● ১ সেপ্টেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আ স ম বর সবসময় মানুষের কল্যাণে কাজ করেছেন : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর)  : জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডি’র সহ সভাপতি আ স ম আব্দুর রবের স্ত্রী তানিয়া বর বলেছেন ‘ভোট চুরি করে যারা সংসদ সদস্য হয়েছেন, জায়গায় জায়গায় নিজের সম্পদ বৃদ্ধি করেছেন- তারা এখন কোথায়? উপজেলা চেয়ারম্যান, ইউনিয়নের চেয়ারম্যান মেম্বার সব লুটপাট করেছেন, জনগণের অধিকার ও ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা এখন নেই। সবাই পালিয়ে গেছেন। অপরদিকে, স্বাধীনতা প্রথম পতাকা উত্তোলক আ স ম আব্দুর রব সবসময় দেশের জন্য, মানুষের কল্যাণে কাজ করেছেন। কখনো অনিয়ম দুর্নীতি করেননি।

তিনি আরও বলেন, রামগতি কমলনগর ব্যাপক উন্নয়ন আ স ম রবের হাত ধরে হয়েছে। তিনি নদী খনন করেছেন। অথচ যারা গত ১৫ বছর ক্ষমতায় তারা কেউ ভুলুয়া নদী খননে আর ভূমিকা রাখেনি। ভুলুয়া নদী শুষ্ক মৌসুমে ধু ধু বালুচর আর বর্ষায় থৈ থৈ পানি। যে কারণে আজ ভয়াবহ বন্যা ও জলাবদ্ধতা।

রোববার রামগতি ও কমলনগরে বন্যার্ত এলাকায় ত্রান বিতরণ করতে এসে ফজুমিয়ারহাটে এক পথসভায় এসব কথা বলেন তানিয়া রব। পথ সভার সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা জেএসডি’র সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব।

রামগতি পথ সভায় তিনি বলেন, ভারত আমাদের বন্ধু না। বলে বন্ধু, কাজে কি বন্ধু ? বর্ষায় তারা বাঁধ খুলে দিল; এটা কি বন্ধুত্বের প্রমান।

আমরা যদি পানিকে ধারণ করতে পারি, তাহলে ভারত দুষ্ট চক্রান্ত করে লাভ হবে না।  সুতরাং আমাদেরকে নদী খাল খনন করতে হবে। আমরা ভূলুয়া নদীর ম্যাপ সংগ্রহ করে বিশেষজ্ঞদের নিয়ে ঢাকায় বসবো। উপদেষ্টা মন্ডলীদের কাছে যাব, বরাদ্দ নেয়ার চেষ্টা করবো, কোন কারণে বিলম্ব হলে  স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে নদী খনন করবো ছাত্র জনতা সঙ্গে নিয়ে।





চট্টগ্রাম এর আরও খবর

মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ

আর্কাইভ