শিরোনাম:
ঢাকা, রবিবার, ১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎
৩৫২ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ ‎

কমলনগর (লক্ষ্মীপুর)  প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে হিলফুল ফুজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন চরমার্টিন রশিদিয়া তাহফিজুল কোরান মডেল মাদ্রাসার শিক্ষার্থী  মো তামজিদ। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এতে উপজেলার ১৬টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশ নেয়। এ ছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী মিনাজুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন চরজাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী হামিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন,  উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী,  সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও  প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।

‎

‎





আর্কাইভ