মঙ্গলবার ● ১৭ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগীতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে হুফফাজুল কুরআন প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সন্ধ্যায় উপজেলার করইতলা বাজার উপকূল মডেল একাডেমিতে ‘তারুণ্যের ঐক্য সংঘ”র উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়।
অনুষ্ঠানে ২৫ জন প্রতিযোগী কুরআনে হাফেজকে নগদ অর্থ ও সম্মাননা স্মারক দিয়ে পুরস্কৃত করা হয়েছে।
তারুণ্যের ঐক্য সংঘের সভাপতি আবদুর রহমান রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চর লরেঞ্চ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও স্থানীয় করইতলা বাজার ব্যবস্থাপনা কমিটির সম্পাদক নুর আলম মোরশেদ, চর লরেঞ্চ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মাওলানা দেলওয়ার হোসাইন, জামায়াত ইসলামি নেতা দন্ত চিকিৎসক ডাঃ সুমন চৌধুরী, দৈনিক ইনকিলাব প্রতিনিধি ও শিক্ষক কাজী মুহাম্মদ ইউনুছ, সাবেক সভাপতি মোশারেফ হোসেন ছোটন, কুরআন তেলওয়াত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্বে ছিলেন করইতলা বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আনাস, মাওলানা আবু বকর, মাওলানা রিয়াজ উদ্দিন, মাওলানা নোমান সিরাজী, বিশিষ্ট ব্যবসায়ী রাশেদ, তারুণ্যের ঐক্য সংঘের সাধারণ সম্পাদক কাজী আবদুল মালেক মানিক, অন্যতম অর্থ সম্পাদক রাশেদ বিল্লাহ, রবিন প্রমুখ। আয়োজনে পৃষ্ঠপোষকতা করেন সৌদি আরব প্রবাসী মোঃ রাসেল।
কুরআন তেলওয়াত প্রতিযোগীতায় অংশ নেয়া ২৫ জন প্রতিযোগির মধ্যে প্রথম স্থান অর্জনকারী অন্ধ হাফেজ হাফেজ মোঃ ইযাকুবকে নগদ অর্থ ১০হাজার টাকা পুরস্কৃত করা হয়েছে। পর্যায়ক্রমে সকল অংশ গ্রহনকারীদের মাঝে এ পুরস্কার বিতরণ করা হয়েছে।





কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ 