বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ
কমলনগরে কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকারী মো. তামজিদ
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে হিলফুল ফুজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন চরমার্টিন রশিদিয়া তাহফিজুল কোরান মডেল মাদ্রাসার শিক্ষার্থী মো তামজিদ। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান শুরু হয়ে চলে দুপুর পর্যন্ত। এতে উপজেলার ১৬টি মাদ্রাসার ৩১ জন প্রতিযোগী অংশ নেয়। এ ছাড়াও দ্বিতীয় স্থান অর্জন করেছেন দারুন নাজাত সিদ্দিকিয়া মাদ্রাসার শিক্ষার্থী মিনাজুল ইসলাম ও তৃতীয় স্থান অর্জন করেছেন চরজাঙ্গালিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার শিক্ষার্থী হামিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাহাত উজ জামান, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা গিয়াস উদ্দিন, উপজেলা বিএনপি’র সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন ও প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 