শনিবার ● ৩১ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প
কমলনগরে বন্যা দুর্গত এলাকায় ফ্রি মেডিকেল ক্যাম্প
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বন্যা দুর্গত এলাকায় জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প করেছেন হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার। শনিবার সকাল থেকে চরকাদিরা এলাকার ৪ নাম্বারে মিফতাউল উলুম কাওমী মাদ্রাসা ও এতিম খানা মাঠে এবং পাশ্ববর্তী আন্ডারচর এলাকার চৌধুরী বাজারে এ ক্যাম্প করা হয়। ওই দুই ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিয়েছেন কমলনগর স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা: সোহেল রানা। সার্বিক সহযোগিতায় ছিলেন হাইকেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো.জামাল উদ্দিন। ওই সব ক্যাম্পে চিকিৎসা সেবার পাশাপাশি বিনামূল্যে ওষুধও প্রদান করা হয়।
হাই-কেয়ার ল্যাব এন্ড ডায়াগনস্টিক সেন্টার স্বত্ত্বাধিকারী মো. জামাল উদ্দিন বলেন, দীর্ঘ দিন থেকে বন্যাদুর্গত এলাকায় মানুষ পানিবন্দি হয়ে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হয়ে বিভিন্ন জটিল ও কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়েছেন। মানবিক দিক বিবেচনা করে আমরা বন্যার্তদের পাশে দাড়িয়েছি। ওই সময় তিনি যার যার অবস্থান থেকে বন্যা দুর্গত মানুষের পাশে থাকার অনুরোধ করেন।





কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ 