শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » শফিউল বারীর বাবুর স্বপ্ন পুরণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই : বিথীকা বিনতে হোসাইন
প্রথম পাতা » চট্টগ্রাম » শফিউল বারীর বাবুর স্বপ্ন পুরণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই : বিথীকা বিনতে হোসাইন
৮১০ বার পঠিত
বৃহস্পতিবার ● ২৯ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শফিউল বারীর বাবুর স্বপ্ন পুরণে আপনাদের পাশে থেকে কাজ করতে চাই : বিথীকা বিনতে হোসাইন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর(লক্ষ্মীপুর) : ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় সভাপতি মরহুম শফিউল বারী বাবুর সহধর্মিণী ও অর্পণ বাংলাদেশের চেয়ারপার্সন বিথীকা বিনতে হোসাইন বলেছেন,

আপনাদের প্রিয় সন্তান শফিউল বারী বাবু তিনি এই রামগতি-কমলনগর তথা সমগ্র বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। তিনি চলে যাওয়ার পরে তার অসমাপ্ত স্বপ্ন এই রামগতি-কমলনগরের তরুনদের বুকে বীজ বুনে ছিলো। বাবুর সেই স্বপ্ন পুরণ করার জন্য আমি অন্যায় অত্যাচার সব কিছু সহ্য করে আপনাদের পাশে থেকে কাজ করে যাবো। শুধু ধৈর্য ধরেন,আমাদের একটু সহায়তা করেন।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলার চর কাদিরা ইউনিয়নের ফজুমিয়ারহাটে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণে এসে এক পথসভায় তিনি এ বক্তব্য রাখেন।

তিনি আরো বলেন,এই রামগতি কমলনগরের মানুষকে নিরক্ষর মুক্ত করে এবং ঘরে ঘরে স্বাবলম্বী করে একটি স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলে বাবুর অসমাপ্ত কাজগুলো যেন শেষ করতে পারি। আপনারা আামাদের পাশে থেকে সহযোগিতা করবেন।

রামগতি-কমলনগর বাসীর উদ্দেশ্যে বিথীকা আরো বলেন,আমরা সবার জন্য কাজ করে যাবো। কোনো ধর্ম,কোনো দল সেটা আমরা বিবেচনা করবোনা। সবার একটাই পরিচয়, সবাই আমরা মানুষ।আমরা সবাই কমলনগর-রামগতিবাসী।

এসময় হাজিরহাট উপকূল কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব বলেন, দীর্ঘ ১৭ বছর পরে ছাত্র-জনতার তীব্র আন্দোলনে আমরা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। আন্দোলনে ছাত্র জনতার বুকের রক্ত যেন বৃথা না যায়। যেই পরিবর্তনের আকাঙ্খা নিয়ে, যেই রাষ্ট্র মেরামতের লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছে, সেই ফসল যেন কেউ চুরি করতে না পারে,এর ভিতরে যেন কোন কাউয়া ডুকতে না পারে আপনাদের পাহারাদার হিসেবে কাজ করতে হবে।

বৃহত্তর রামগতি উপজেলার সাবেক বিএনপি’র যুগ্ম-আহবায়ক মোঃ জামালের সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের নেতা আবু সায়েম মোঃ শাহিনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, বিএনপি নেতা আমিন চৌধুরী, আরজু হাওলাদার, মোঃ রিদওয়ান, তারেক রহমান রকি মেম্বার। ছাত্রদলের উপজেলা যুগ্ম-আহবায়ক মোঃ রিফাত, জামাল হোসেন আবগানি প্রমুখ।

কমলনগরে পানিবন্দি দুর্গত বাসিন্দাদের মাঝে ত্রাণ বিতরণ শেষে বিথীকা বিনতে হোসাইন বিকালে রামগতির পানিবন্দি মানুষের মাঝে ত্রানসামগ্রী বিতরণ করেন।





চট্টগ্রাম এর আরও খবর

বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎
কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ কমলনগরে বেওয়ারিশ কুকুর আতঙ্কে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ
কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎ কমলনগরে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ ‎
আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত  মরদেহ উদ্ধার আরব আমিরাতে বাংলাদেশী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন কমলনগরে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন
কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে কমলনগরে মসজিদের ২৬ কোটি টাকার সম্পত্তি ‎প্রভাবশালীদের দখলে

আর্কাইভ