শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সর্বশেষ » বিদ্রোহী
প্রথম পাতা » সর্বশেষ » বিদ্রোহী
১১০৫ বার পঠিত
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্রোহী

মৌসুমী ডিংগাল

 ---

আমি বিদ্রোহ ,আমি ছিন্নমস্তা

আমি কালাপাহাড়, আমি তীতুমীর

আমার চোখে মুখে দেখো জ্বলছে আগুন

আমার শিরায় শিরায় বইছে প্রতিবাদ

আমি অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ি

অপমান দেখলেই চোখ রাঙাই

অনাচার দেখলেই আগুন জ্বলে বুকে

আমি ছটফট করি আগুন জ্বালতে

আমি জ্বলে উঠি প্রচন্ড আলোর তীব্রতায়

আমি জ্বালিয়ে দিই আমার আগুনে

জ্বলে ওঠে আগুন পাড়ায় পাড়ায়

আগুন লেগে যায় প্রতি ঘরে ঘরে

বুঝিয়ে দিই প্রতিবাদ ছাড়া পরিবর্তন হয় না

প্রতিবাদ ছাড়া দিন বদলায় না

প্রতিবাদ ছাড়া দাবী আদায় হয় না

প্রতিবাদ ছাড়া বাঁচা যায় না

তুমি সহজ হলে, মানুষ দুর্বল ভাববে

তোমাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা ভাববে

তোমাকে পায়ে মাড়িয়ে দেওয়ার কথা ভাববে

তাই তুমিও জ্বলে ওঠো

তুমিও শিরায় শিরায় ভরে নাও বিদ্রোহ

অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো

অবিচার দেখলেই বিচার চাও

প্রশ্ন করো… কেনো?… কেনো…? কেনো?

 





সর্বশেষ এর আরও খবর

কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎ কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান ‎
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান জিয়াউর রহমান ফাউন্ডেশন’র সঙ্গে যুক্ত হয়ে আড়াই হাজার রুগীর অপারেশন করেছেন ডা. আমান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার

আর্কাইভ