শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ‎
১১১৯ বার পঠিত
বুধবার ● ১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ইউপি সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল ‎

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে সিরাজুল ইসলাম নামে এক ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। তিনি চলতি বছরের যেকোন সময় স্থানীয় মঞ্জুর হোসেনের সহযোগিতায় ইয়াবা সেবন করছেন ভিডিওতে দেখা যায়। এছাড়াও এ সিরাজ দীর্ঘদিন থেকে  মাদক কারবারের সাথে জড়িত বলে জানা যায়।  সিরাজ ইসলাম প্রকাশ সিরাজ খোনার চরলরেন্স ইউনিয়নে ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য এবং করইতলা এলাকার মোহাম্মদ উল্লাহর ছেলে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ খোনার আওয়ামীলীগের শুরু থেকে আওয়ামী লীগের সাথে আঁতাত করে ইয়াবা ব্যবসায় জড়িত হন। এর পাশাপাশি তিনি স্থানীয় মঞ্জুর হোসেন নামে এক লোককে সাথে নিয়ে  খোনারি ব্যবসা চালু করেন।  এ খোনারির আড়ালে তার মূল ব্যবসা হয় ইয়াবা কারবার। ২০২১ সালে তিনি আওয়ামী লীগের সহযোগিতায় চরলরেন্স ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের (ইউপি) সদস্য নির্বাচিত হন। শূন্য থেকে এ সিরাজ ইয়াবা কারবার এবং খোনারির নামে প্রতারণা করে বাড়ি গাড়িসহ বহু টাকার মালিক বনে গেছেন। সমপ্রতি তার কয়েক মিনিটের তিনটি ভিডিও এ প্রতিবেদকের হাতে আসে। এক ভিডিতে দেখা যায়, তার সহযোগী মঞ্জুরকে সাথে নিয়ে অর্ধ-উলঙ্গ হয়ে ইয়াবা সেবন করছেন এবং টাকা গুনছেন। আরেক ভিডিতে দেখা যায় মঞ্জুরসহ তিনি বিভিন্ন  চিত্র সম্বলিত তাবিজ কবজ ভাজ করছেন। ওই সময় তাকে বলতে শুনা যায়, এ তাবিজ দিয়ে কাকে যেন মেরে ফেলবেন। তাদের এ সব অপকর্মে মঞ্জুরের ছেলে মো. অমি সরাসরি ভিডিতে এসে বলেন, তার বাবাসহ সিরাজ খোনার ঢাকাসহ বিভিন্ন এলাকা থেকে ইয়াবা এনে বিক্রি করছেন। আবার কেউ তাদের কথার অবাধ্য হলে ইয়াবা দিয়ে  ফাঁসিয়ে দিচ্ছেন।

‎এ বিষয়ে জানতে চাইলে ইউপি সদস্য সিরাজুল ইসলাম প্রকাশ সিরাজ খোনার বলেন, ইয়াবা সেবনের ভিডিও দিয়ে আমাকে ফাঁসানো হয়েছে। এছাড়া ও বিভিন্ন তাবিজ কবজের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন “আমি দীর্ঘদিন থেকে খোনারি করে আসছি। আর তাবিজ দিয়ে মানুষ মারার কথা যদি বলে থাকি আমি পাগল।”

‎এ বিষয়ে চরলরেন্স ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান বলেন,  সিরাজ দীর্ঘদিন থেকে খোনারি করছেন এটা আমি জানি।তবে ইয়াবার বিষয়ে আমার ধারনা নেই।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বলেন, আমি একটু তদন্ত করে দেখি। তারপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ