শিরোনাম:
ঢাকা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
রবিবার ● ৫ মে ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ভোট বর্জনের পক্ষে বিএনপির একাংশের লিফলেট বিতরণ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ভোট বর্জনের পক্ষে বিএনপির একাংশের লিফলেট বিতরণ
১১৬৩ বার পঠিত
রবিবার ● ৫ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ভোট বর্জনের পক্ষে বিএনপির একাংশের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা পরিষদের নির্বাচন ভোট বর্জনের পক্ষে লিফলেট বিতরণ করছেন বিএনপির একটি অংশ। রোববার সকালে উপজেলার হাজিরহাট বাজারে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এ লিফটের বিতরণ করা হয়। লিফলেট বিতরণে অংশ নেন বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন, জেলা জাতীয়তাবাদি সাংস্কৃতিক আন্দোলনের সাধারণ সম্পাদক আমিন চৌধুরী, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, মৎস্যজীবি দলের যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির,

রেদওয়ান হোসেন ও হাজিরহাট  ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন প্রমুখ । এদিকে বিএনপির উপজেলার প্রধান নেতারা উপজলা আওয়ামী লীগের সদস্য মো.বাবুল হোসেনের (কাপ-পিরিচ) পক্ষে ভোটের মাঠে রয়েছেন বলে জানা যায়।

 বৃহত্তর রামগতি উপজেলা যুবদলের সাবেক সভাপতি জামাল উদ্দিন বলেন, কেন্দ্রীয় বিএনপির কর্মসূচির অংশ হিসেবে তারেক জিয়ার নির্দেশে বিএনপি ভোট বর্জন করেছে। অথচ উপজেলা বিএনপির নেতারা এক প্রার্থীর কাছ থেকে মোটা অঙ্কের টাকা নিয়ে নেতা কর্মীদের তার পক্ষে ভোট করার জন্য নির্দেশ দিয়েছেন। এটা সম্পূর্ণ সংগঠন বিরোধী। উপজেলা পরিষদ নির্বাচনে  যারা মোটা অঙ্কের টাকা নিয়ে নেতা কর্মীদের মাঠে নামিয়েছেন। আমরা তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য জেলা নেতৃবৃন্দকে অনুরোধ করছি।

এদিকে উপজেলা যুবদলের আহবায়ক ইউছুপ পাটওয়ারী বলেন, আমরা কেন্দ্রীয় কর্মসূচির পক্ষে কিন্তু এ উপজেলা পরিষদ নির্বাচনে ৬জন প্রার্থী হয়েছেন; কেউ না কেউতো জয়ী হবেন।এদের মধ্যে যে ভাল আমরা তার পক্ষে আমাদের সমর্থন  থাকবে।

উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী বলেন, আমরা উপজেলা বিএনপি কেন্দ্রীয় কর্মসূচির সাথে এক মত হয়ে ভোট বর্জনের সাথে আছি এবং নির্বাচনে ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা হচ্ছে।





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ
রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ রায়পুরে জেলের বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার, তদন্তে পুলিশ
রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব রায়পুরে অস্বাস্থ্যকর ভেজাল ও নকল শিশু খাদ্যে ছয়লাব
কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন কমলনগরে পুড়ে ছাই একটি জেলে পরিবারে স্বপ্ন

আর্কাইভ