শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » সর্বশেষ » বিদ্রোহী
প্রথম পাতা » সর্বশেষ » বিদ্রোহী
১২৩১ বার পঠিত
সোমবার ● ২৯ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদ্রোহী

মৌসুমী ডিংগাল

 ---

আমি বিদ্রোহ ,আমি ছিন্নমস্তা

আমি কালাপাহাড়, আমি তীতুমীর

আমার চোখে মুখে দেখো জ্বলছে আগুন

আমার শিরায় শিরায় বইছে প্রতিবাদ

আমি অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ি

অপমান দেখলেই চোখ রাঙাই

অনাচার দেখলেই আগুন জ্বলে বুকে

আমি ছটফট করি আগুন জ্বালতে

আমি জ্বলে উঠি প্রচন্ড আলোর তীব্রতায়

আমি জ্বালিয়ে দিই আমার আগুনে

জ্বলে ওঠে আগুন পাড়ায় পাড়ায়

আগুন লেগে যায় প্রতি ঘরে ঘরে

বুঝিয়ে দিই প্রতিবাদ ছাড়া পরিবর্তন হয় না

প্রতিবাদ ছাড়া দিন বদলায় না

প্রতিবাদ ছাড়া দাবী আদায় হয় না

প্রতিবাদ ছাড়া বাঁচা যায় না

তুমি সহজ হলে, মানুষ দুর্বল ভাববে

তোমাকে ভেঙে গুঁড়িয়ে দেওয়ার কথা ভাববে

তোমাকে পায়ে মাড়িয়ে দেওয়ার কথা ভাববে

তাই তুমিও জ্বলে ওঠো

তুমিও শিরায় শিরায় ভরে নাও বিদ্রোহ

অন্যায় দেখলেই ঝাঁপিয়ে পড়ো

অবিচার দেখলেই বিচার চাও

প্রশ্ন করো… কেনো?… কেনো…? কেনো?

 





সর্বশেষ এর আরও খবর

কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎ কমলনগরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ‎
সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎ সড়কের দেড়শ’ কোটি টাকার কাজ যুবলীগ নেতার কব্জায়, নেপথ্যে নির্বাহী প্রকৌশলী ‎
কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন কমলনগরে মেঘনার অবৈধ বালুর রমরমা ব্যবসা, নিরব প্রশাসন
মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল মাওলানা জায়েদ হোছাইন ফারুকীর স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল
দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা দরকার : ইসমাইল জবিউল্লাহ
মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা আছে, বাস্তবায়ন কোথায়? মা ইলিশ রক্ষায় নিষেধাজ্ঞা আছে, বাস্তবায়ন কোথায়?
কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ কমলনগরে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের জমিতে ভবন নির্মাণের অভিযোগ
কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎ কমলনগরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ‎
আবারও ফিরছে ‘গ্রাম সরকার’, থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষক আবারও ফিরছে ‘গ্রাম সরকার’, থাকছেন কৃষক-শ্রমিক-শিক্ষক
কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎ কমলনগরে ইয়াবা কারবারীর হাতে ব্যবসায়ী অপহরণ, থানায় মামলা ‎

আর্কাইভ