শিরোনাম:
●   প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এখন রাজনীতির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামে ইসমাইল জবিউল্লাহ ‎ ‎ ●   কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ ●   কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা ●   কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত ●   কমলনগরে খামারিদের মাঝে গোখাদ্য বিতরণ ●   রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় ●   কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি ●   ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
ঢাকা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
---

Newsadvance24
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাল্যবিবাহের অভিযোগে নিকাহ রেজিস্ট্রার জব্দ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে বাল্যবিবাহের অভিযোগে নিকাহ রেজিস্ট্রার জব্দ
৯১১ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৮ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে বাল্যবিবাহের অভিযোগে নিকাহ রেজিস্ট্রার জব্দ

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে বাল্যবিবাহ পড়ানো অভিযোগে নিকাহ রেজিস্ট্রার বহি জব্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস হাজিরহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী বেলাল হোসেনের কাছ থেকে এ রেজিস্ট্রার বহি জব্দ করেন। এর আগে ওই দিন দুপুরে বাল্যবিবাহের অনুষ্ঠান থেকে বর,কনে, কনের মা ও চাচাকে আটক করা হয়। পরে মুচলেকা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়, উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের মারফত উল্যাহ সওদাগর বাড়ির হিরনের ৯বম শ্রেণির মাদ্রাসা পড়ুয়া এক মেয়ের সাথে পাশ্ববর্তী চর ফলকন ইউনিয়নের জাজ়িরা এলাকার মৃত আ. রহমানের প্রবাসী ছেলে মো. দিদার হোসেনের বাল্য বিবাহের অনুষ্ঠান চলছিলো। খবর পেয়ে মহিলা বিষয়ক কর্মকর্তা মোরশেদ আলম কনের বাড়িতে গিয়ে অনুষ্ঠান থেকে বর , কনে, কনের মা পারুল বেগম ও কনের চাচা মিরনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন। ওই সময় আটককৃতরা ভবিষ্যতে এ রকম অপরাধ করবে না মর্মে মুচলেকা দিলে তাদের ছেড়ে দেওয়া হয়। অনুষ্ঠানে কাজী পক্ষের কাউকে না পেয়ে ওই ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী বেলাল হোসেনকে নিকাহ রেজিস্ট্রার বহি নিয়ে আসতে বলেন ইউএনও। পরে কাজী বেলাল নিকাহ রেজিস্ট্রার বহি নিয়ে আসলে দেখা যায়, অনেক আগে এ বিবাহের রেজিষ্ট্রেশন করা হয়েছে।বহিতে শুধু কনের জন্ম তারিখ উল্লেখ করা হয়নি। এ ছাড়াও ওই রেজিস্ট্রার বহিতে এ রকম অনেকগুলো রেজিষ্ট্রেশন ছিলো সবগুলোর বর,কনের জন্ম তারিখ উল্লেখ করা হয়নি। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিকাহ রেজিস্ট্রার বহি জব্দ করেন।

এ বিষয়ে হাজিরহাট ইউনিয়নের নিকাহ রেজিস্ট্রার কাজী বেলাল হোসেনের মুঠো ফোনে একাধিক বার চেষ্টা করেও তার সাথে কথা বলা সম্ভব হয়নি।

কমলনগর উপজেলা নির্বাহী অফিসার সুচিত্র রঞ্জন দাস বলেন, নিকাহ রেজিস্টার বেলাল হোসেনের রেজিস্টার বহিতে অনেকগুলো বিয়েতেই বর, কনের জন্ম তারিখ ও স্বাক্ষর নেই। তাই সন্দেহ হওয়ায় পরীক্ষা-নীরিক্ষা করার জন্য নিকাহ রেজিস্টার বহি জব্দ করা হয়েছে। সেগুলো জেলা রেজিস্ট্রারের কাছে পাঠানো হচ্ছে। জেলা রেজিস্ট্রারের প্রতিবেদনের পর পরবর্তী পদক্ষেপ নিবেন বলে জানান তিনি ।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎ কমলনগরে চাঁদার দাবিতে নির্মাণধীন দোকানঘর ভাঙচুর, আহত-৪, মামলা ‎
কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয় রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎ ৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ ‎
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎ কমলমগরে ইসলামী ব্যাংকের গ্রাহক সমাবেশ ‎
লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার লক্ষ্মীপুরে পৃথক অভিযানে ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার
কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ কমলনগরে গাছ কেটে প্রবাসীর বসতবাড়ি ‎দখলের চেষ্টা, থানায় অভিযোগ

আর্কাইভ