শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা
৮৭৯ বার পঠিত
সোমবার ● ১৫ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ১৩ প্রার্থীর মনোনয়নপত্র জমা

 নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : প্রথম দাপের উপজেলা পরিষদ নির্বাচনে লক্ষ্মীপুরের কমলনগরে  ১৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সোমবার মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত অনলাইনে জেলা রিটার্নিং কর্মকর্তা মো. সফিকুর রহমানের বরাবরে এ মনোনয়ন পত্র জমা দেন তারা।

উপজেলা নির্বাচন কর্মকর্তার অফিস সূত্রে জানা যায়,  এ উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা সাবেক ইউপি চেয়ারম্যান মাও খালেদ সাইফুল্লাহ,  উপজেলা আওয়ামী লীগের সদস্য মো.বাবুল হোসেন, আওয়ামী লীগ নেতা আবদুর রহমান দিদার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্যাহ হিরন ও সাবেক ভাইস চেয়ারম্যান  নুর নবী চৌধুরী। ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন আলা উদ্দিন সবুজ,  ছাত্র লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, সালেহ উদ্দিন রাজু ও আবদুল্লাহ আল ইস্রাফিল। এছাড়াও মহিলা  ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান  রোকসানা আক্তার রক্সি, উপজেলা আওয়ামী লীগের সদস্য সাজেদা আক্তারের সুমি ও যুব মহিলা লীগের সভাপতি সাহাদা আক্তার মনোনয়ন পত্র জমা দিয়েছেন ।

উল্লেখ্য, গত ২১ মার্চ প্রথম ধাপের ১৫২টি উপজেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। সেই আলোকে ১৫ই এপ্রিল মনোনয়নপত্র  জমা দেওয়ার শেষ দিন এবং যাচাই-বাছাই চলবে ১৭ই এপ্রিল পর্যন্ত। আর এই যাচাই-বাছাইয়ে যারা বাদ পড়বেন তারা রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে জেলা প্রশাসক বরাবর আপিল করতে পারবেন ১৮ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। আপিল নিষ্পত্তি ২১শে এপ্রিল আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২২শে এপ্রিল। প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হবে ২৩শে এপ্রিল। প্রথম ধাপে নির্বাচন হওয়া এসব উপজেলায় ভোট গ্রহণ হবে আগামী ৮ই মে।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ