মঙ্গলবার ● ২৮ এপ্রিল ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ যুবকের এখনো সন্ধান মিলেনি
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
![]()
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীতে বাগদা চিংড়ির পোনা ধরতে গিয়ে মো. শিপন (২২) নামের এক যুবক নিখোঁজের দুই দিন পরেও সন্ধান পাওয়া যায়নি।
এর আগে গত সোমবার বিকেলে উপজেলার পশ্চিম চর লরেন্স নবীগঞ্জ এলাকায় তীব্র স্রোতে নদীর পানিতে তলিয়ে যায় সে। শিপন চর লরেন্স ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মো. বাবুলের ছেলে।
শিপনের সাথে মাছ শিকারে যাওয়া জেলে শান্ত জানান, বিকেলে তাঁরা তিনজন মিলে নবীগঞ্জ রাস্তার মাথায় মেঘনা নদীতে মইজাল দিয়ে বাগদা চিংড়ির পোনা ধরছিলেন। হঠাৎ শিপন চিৎকার করে জানান, তাঁর পায়ে জালের রশি আটকে গেছে। তখন সঙ্গীরা রশি কাটার ব্যবস্থা করতে উপরে উঠে আসার আগেই চোখের পলকে শিপন নদীর তীব্র স্রোতে তলিয়ে যান।
নিখোঁজ শিপনের বাবা বাবুল জানান, বিকেল ৪টার দিকে তাঁর ছেলেসহ তিনজন নদীতে গিয়েছিলেন। খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান এবং স্থানীয় জেলেরা উদ্ধারের চেষ্টা চালান। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ডুবুরি দলকে খবর দেওয়া হলেও তারা দীর্ঘ চালিয়েও উদ্ধার করতে পারেনি
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল আলম জানান, নিখোঁজের খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও উদ্ধারকারী দল নিখোঁজ শিপনকে উদ্ধারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।





কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার 