রবিবার ● ১১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় » ” সোনামিয়ার দায় - দেনা “
” সোনামিয়ার দায় - দেনা “
কামরুজ্জামান (বিজয়)
![]()
অসভ্য অসুরও আজ মহা দয়াবান,
মাতাল বুনো শুয়োরও গেয়ে যায়
নীতি শাস্ত্রের গান।
সবচেয়ে লম্পট খুলে বসেছে
ভালবাসার লঙ্গরখানা,
আমজনতা আবার আদর করে ডাকছে তাকে
কাক,কবি কিংবা মানবতার ফেরিওয়ালা।
আপাদমস্তক শঠ,ভন্ড আর প্রপঞ্চক
নিয়ত শোনায় সততার অমিয়বাণী,
আকন্ঠ ভেজালে নিমজ্জিত রাঘববোয়ালের মুখেও
পুনঃ পুনঃ উচ্চারিত হয় পবিত্রতার স্তুতি।
সবচেয়ে বেশি যে গ্রাস করেছে
আজ সে- ই বেশি বুভুক্ষু ;
অথচ
দায় - দেনায় দোষী কেবলি মজলুম হালারপুত “সোনামিয়া”
-অ-কবি-





কমলনগরে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
কমলনগরে স্কলারশিপ বৃত্তি প্রদান ও অভিভাবকভাবক সমাবেশ
কমলনগরে নিয়োগ বিধির দাবিতে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচী
কমলনগরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া
কমলনগরে ফার্মাসিস্ট ও টেকনোলজিস্টদের কর্মবিরতি
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 