শিরোনাম:
ঢাকা, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা
৪৪৯ বার পঠিত
সোমবার ● ২৭ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগর প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

‎---

লক্ষ্মীপুরের কমলনগরে স্বপ্না আক্তার (২৫) নামে এক ওমান প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে পুলিশ উপজেলার চরমার্টিন ইউনিয়নের ৫নাম্বার ওয়ার্ডের কোরবান আলী ব্যাপারী বাড়ির টয়লেটের ভিতরে ঝুলন্ত অবস্থায় এ মরদেহ উদ্ধার করেন। স্বপ্না ওই বাড়ির মাইন উদ্দিনের স্ত্রী। এদিকে স্বপ্নার ভাই মো.ইউছুপ দাবি করছেন তার বোনকে হত্যা করে টয়লেটের ভিতর ঝুলিয়ে রেখেছে তার ভগ্নিপতিসহ স্বপ্নার শ্বশুর পক্ষের লোকজন। এ ঘটনায় স্বপ্নার স্বামী মাইন উদ্দিনসহ বাড়ির লোকজন পলাতক রয়েছেন।

‎জানা যায়, প্রায় ১০ বছর আগে নোয়াখালী সুধারাম থানার মাইজচরা এলাকার মুনছুর আহমদের মেয়ের স্বপ্নার সাথে কমলনগর উপজেলার চরমার্টিন ইউনিয়নের কোরবান আলীর ছেলে মাইন উদ্দিনের পারিবারিক সম্মতিতে বিয়ে হয়। তাদের ঘরে দুটি পুত্র সন্তান রয়েছে।

‎স্বপ্নার ভাই মো.  ইউছুপ বলেন, তিন বছর আগে আমার ভগ্নিপতি মাইন উদ্দিন চাকুরির সুবাদে ওমানে যান। গত দুই মাস আগে ওখানে একটি দুর্ঘটনায় মাইন উদ্দিনের পা ভেঙে যায়। পরে সে দেশে চলে আসে। দেশে আসার পর থেকে স্বপ্নার বোনের সাথে তার স্বামীর বনিবনা হচ্ছিলো না এবং ভগ্নিপতি  মাইন উদ্দিন ও তার মা বোনদের সাথে সব সময় ঝগড়া লেগেই থাকতো। রোববার রাতে স্বপ্নার শ্বাশুড়ি ও ননদ আমাকে মোবাইল ফোনে স্বপ্নার সাথে ঝগড়ার কথা বলে। এক পর্যায়ে তারা আমার বোনকে মেরে ফেলার হুমকিও দেয়। সোমবার সকালে তার শ্বাশুড়ি  আমাকে ফোন দিয়ে বলে স্বপ্না গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

‎হাজিরহাট তদন্ত কেন্দ্রর ইনচার্জ মো. জাহাঙ্গির আলম বলেন, খবর পেয়ে আমরা মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর প্রকৃত ঘটনা জানা যাবে। তবে প্রাথমিক তদন্তে আমরা ধারনা করছি এটি হত্যা নয়; আত্মহত্যা।

‎

‎

‎

‎

‎





চট্টগ্রাম এর আরও খবর

রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা

আর্কাইভ