শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার ‎
প্রথম পাতা » চট্টগ্রাম » ‎কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার ‎
৩২৯ বার পঠিত
সোমবার ● ৩ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‎কমলনগরে সর্দারসহ ৩ ডাকাত গ্রেপ্তার ‎

‎কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

---

লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি প্রস্তুতিকালে সর্দারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেপ্তার  করেছে পুলিশ। রোববার রাতে  উপজেলার কাদিরপুন্ডিতের এলাকায় মেঘনা নদীর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

‎গ্রেপ্তারকৃতরা হলো- চরজগবন্ধু এলাকার আবুল কালাম প্রকাশ আবু’র ছেলে ডাকাত সর্দার  দেলোয়ার হোসেন(৩০), চরলরেন্স এলাকার মৃত আবদুল আজিজের ছেলে আবুল কাশেম(৪২) ও হাজিরহাট ইউনিয়নের আবুল বাশারের ছেলে তানভীর প্রকাশ মান্না(৩০)। এদের মধ্যে ডাকাত সর্দার দেলোয়ারের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতিসহ বিভিন্ন ঘটনায় ১৫টি মামলা রয়েছে। ওই সময় তাদের কাছ থেকে আটটি স্মার্টফোন, একটি কাটার, দুইটি টচ লাইট, দুইটি হাতুড়ি, একটি করাত ও ৩টি নরমাল মোবাইলসেট উদ্ধার করা হয়। এ ঘটনায় রোববার রাতে ডাকাতি প্রস্তুতির ঘটনায় পুলিশ বাদি হয়ে আরকটি মামলা করলে ওই মামলায়ও তাদের গ্রেপ্তার দেখানো হয়।

‎কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম  জানান,  ডাকাত সর্দার দেলোয়ারের নেতৃত্বে কাদিরপুন্ডিতের মেঘনা নদীর পাড়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান দিয়ে ৩জনকে গ্রেপ্তার করতে সক্ষম হলেও মো জাকির হোসেন ও মেহরাজ হোসেন পালিয়ে যায়। সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হচ্ছে বলে ওই কর্মকর্তা আরো জানান।





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ