বৃহস্পতিবার ● ২৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগরের ইভটিজিংয়ের প্রতিবাদ করায় যুবকের ওপর হামলা
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি![]()
লক্ষ্মীপিরের কমলনগরে স্কুলছাত্রীক উত্ত্যক্তের প্রতিবাদ করায় আরিফ হোসেন (২০) নামে এক যুবককে পিটিয়ে আহত করা হয়েছে। এ ঘটনায় আহত আরিফের মা ফুলবানু কমলনগর থানায় অভিযোগ দেন। এর আগে মঙ্গলবার বিকেলে উপজেলার ফাজিল ব্যাপারীর হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত আরিফ তোরাবগঞ্জ গ্রামের আনোয়ার উল্লাহর ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফাজিল ব্যাপারিরহাট উদয়ন উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির এক ছাত্রীকে একই এলাকার জামালের ছেলে ইউনুস (২১) দীর্ঘ দিন থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার পথে উত্যক্ত করে আসছে ।
ঘটনার দিন বিকেলে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পথে অভিযুক্ত যুবক মেয়েটিকে উত্যক্ত করলে এতে আরিফসহ এলাকাবাসী এসে বাধা দেয়। এর কিছুক্ষণ পরে আরিফ স্থানীয় ফাজিল ব্যাপারীরহাট আসলে ইউনুস তার ভাই রাকিব আরিফের ওপর হামলা করে। এ সময় হামলাকারীরা এলোপাতাড়ি পিটিয়ে আরিফের মাথা ফাটিয়ে দেয়। পরে স্থানীয়রা আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ বিষয়ে অভিযুক্ত ইউনুসের সাথে কথা বলা সম্ভব হয়নি।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।





কমলনগরে প্রাথমিক বিদ্যালয় নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
কমলনগরে গণিত অলিম্পিয়াড পরীক্ষা অনুষ্ঠিত
রায়পুরে এসএসসির ফলাফলে সেরা এলএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়
কমলনগরে ইউপি সদস্যের বিরুদ্ধে কাঠের সেতু ভেঙে দেওয়ার অভিযোগ, প্রতিবাদে গ্রাম ছাড়ার হুমকি
৩১ শয্যার জনবলও অর্ধেকেরও কম, চলছে ৫০ শর্যার স্বাস্থ্যসেবা, ভোগান্তিতে প্রায় ৪ লক্ষাধিক মানুষ
লক্ষ্মীপুরে ১৫শ’ ৬৮ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার 