সোমবার ● ৩০ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে যুবলীগ নেতার কম্বল পেল আশ্রয়ণের বাসিন্দারা
কমলনগরে যুবলীগ নেতার কম্বল পেল আশ্রয়ণের বাসিন্দারা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দার মাঝে প্রধান মন্ত্রী শেখ হাসিনার পক্ষে ৬০০ কম্বল বিতরণ করা হয়েছে। সোমবার (৩০ জানুয়ারি) সকালে উপজেলার চর কাদিরা ইউনিয়নের চরঠিকা আশ্রয়ণ প্রকল্পে আনুষ্ঠানিকভাবে কম্বল বিতরণ করেন ঢাকা মহানগর (উত্তর) যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদ মো. তাসবিরুল হক অনু। এছাড়া উপজেলা বিভিন্নস্থানে দুই হাজার শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করছেন তিনি। কম্বল বিতরণ অনুষ্ঠানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উপজেলার আওয়ামী লীগের সভাপতি মো. নিজাম উদ্দিনের সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক তাসবিরুল হক অনু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মেসবাহ উদ্দিন আহম্মদ বাপ্পী, ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আহসান উল্যাহ হিরন, চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম সাগর ও উপজেলা ছাত্রলীগের সভাপতি নুর উদ্দিন চৌধুরী রুবেল প্রমুখ।





লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
কমলনগরে জুলাই শহিদ দিবস উপলক্ষে আলোচনা সভা
রায়পুরে প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি, ২ ফার্মেসিকে জরিমানা
তিন বছরেও শেষ হয়নি রায়পুর পৌরসভার ড্রেনেজ নির্মান কাজ, ভোগান্তি
কমলনগরে আওয়ামী লীগ নেতার জামায়াতে যোগদান
৭১ এর চেতনা বিক্রি করার মত আমরা জুলাই চেতনাকে নষ্ট হতে দিব না: হুইপ নিজান 