মঙ্গলবার ● ৩১ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
কমলনগরে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ ছাত্রের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় মো. ইসরাফিল (১৬) নামে আহত এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে ঢাকার মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সে তোরাবগঞ্জ এলাকার চরুভুতি গ্রামের হেজু মিয়ার ছেলে।
তোরাবগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. হাসান জানান, ইসরাফিল তাদের বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পাশ করে হাজিরহাট উপকূল সরকারি কলেজে এইচএসসিতে ভর্তির সুযোগ পায়। ওই দিন কলেজে ভর্তি হতে নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে কলেজে যাচ্ছিল। পথিমধ্যে তোরাবগঞ্জ বাজারের পাশে একটি কার্ভাডভ্যানের সাথে মোটরসাইকেলের ধাক্কা লেগে ইসরাফিল মারাত্মক আহত হয়। পরে এলাকাবাসী মুমূর্ষাবস্থায় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। ওখানে অবস্থার অবনতিতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।





কমলনগরে ব্যবসায়ি অপহরণ
মেঘনায় ইলিশ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞা
মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে এগিয়ে আসতে হবে : হুইপ নিজান
রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর 