শিরোনাম:
ঢাকা, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
২৭৪ বার পঠিত
মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

লক্ষ্মীপুরে ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিকের ভাই জিল্লাল হোসেনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে । মঙ্গলবার বিকেলে জেলার বিসিক শিল্প নগরী এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র গোপন তথ্যের ভিত্তিতে তাহের ফুড ইন্ডাস্ট্রিজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান আদালত অংশ নেয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিদাস এ দন্ডাদেশ দেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন। অভিযানে ৩৮ কার্টুন ভেজাল ঘি, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদনের বিভিন্ন আলামত ও প্রমাণ জব্দ করা হয়।

‎জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা, পামওয়েল ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করে আসছিল তাহের ফুড ইন্ডাস্ট্রিজ। ওই প্রতিষ্ঠানের মালিক মো, মান্নান তার ভাই জিল্লাল হোসেনকে দিয়ে এ সব অপকর্ম করে আসছে। পরে এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে অভিযান দেওয়া হয়। এর আগেও এ প্রতিষ্ঠানে ৭০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

আর্কাইভ