মঙ্গলবার ● ২১ জুলাই ২০২৬
প্রথম পাতা » চট্টগ্রাম » লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
লক্ষ্মীপুরে ভেজাল ঘি’র কারখানায় অভিযান, ৩লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
লক্ষ্মীপুরে ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করার অপরাধে একটি কারখানায় অভিযান চালিয়ে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে প্রতিষ্ঠানের মালিকের ভাই জিল্লাল হোসেনকে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে । মঙ্গলবার বিকেলে জেলার বিসিক শিল্প নগরী এলাকায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)’র গোপন তথ্যের ভিত্তিতে তাহের ফুড ইন্ডাস্ট্রিজে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও ভ্রাম্যমান আদালত অংশ নেয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিদাস এ দন্ডাদেশ দেন। এ সময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী উপস্থিত ছিলেন। অভিযানে ৩৮ কার্টুন ভেজাল ঘি, অস্বাস্থ্যকর পরিবেশে ভেজাল ঘি উৎপাদনের বিভিন্ন আলামত ও প্রমাণ জব্দ করা হয়।
জানা যায়, দীর্ঘদিন ধরে জেলার বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে ডালডা, পামওয়েল ও বিভিন্ন রাসায়নিক মিশিয়ে বিদেশি কোম্পানির নাম ব্যবহার করে ভেজাল ঘি তৈরি ও বাজারজাত করে আসছিল তাহের ফুড ইন্ডাস্ট্রিজ। ওই প্রতিষ্ঠানের মালিক মো, মান্নান তার ভাই জিল্লাল হোসেনকে দিয়ে এ সব অপকর্ম করে আসছে। পরে এনএসআই’র গোপন তথ্যের ভিত্তিতে অভিযান দেওয়া হয়। এর আগেও এ প্রতিষ্ঠানে ৭০হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।





কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার
কমলনগরে নারী এমপির পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ
কমলনগরে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ 