শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২
---

Newsadvance24
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়
৬৮৩ বার পঠিত
রবিবার ● ২৯ জানুয়ারী ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়

ইউছুফ আলী মিঠু, নিউজ এ্যাডভান্স

কমলনগর (লক্ষ্মীপুর)  : লক্ষ্মীপুরের কমলনগরে ফসলি জমির মাটি যাচ্ছে ইটভাটায়। এতে শত শত একর জমির ফসল নষ্ট হচ্ছে। একই সঙ্গে উর্বরতা হারিয়ে অনাবাদি হয়ে পড়ছে কৃষি জমি। কমতে শুরু করেছে ফসলের উৎপাদন।
স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে কৃষকদের প্রলোভন দেখিযে এসব ফসলি জমির মাটি কেটে নিচ্ছে ভাটা মালিকরা। আবার মেঘনার ভাঙন কবলীত এলাকায় প্রভাব খাটিয়ে মেঘনা পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে।
জানা যায়, উপজেলার পাটারিরহাট, চরফলকন, সাহেবেরহাট, চরমার্টিন, চরকালকিনি, তোরাবগঞ্জ, চরকাদিরা ও হাজিরহাট ইউনিয়নের শ্রমিকরা ফসলি জমির মাটি কেটে ট্রাক্টর ট্রলি করে নিয়ে যাচ্ছে ইটভাটায়। আবার মেঘনা পাড়ে যে যার মত করে ভেকু মেশিনের মাধ্যমেও ফসলি জমির মাটি কেটে বিভিন্ন ইটভাটায় নিয়ে যাচ্ছে। কিছু দালাল শ্রেণি জমির মালিকদের ভুল বুজিয়ে ফসলি জমির মাটি বিক্রি করতে উদ্বুদ্ধ করছেন। এতে জমির উর্বরতা শক্তি কমতে শুরু করলেও এ বিষয়ে স্থানীয় কৃষি অফিস থেকে কৃষকদের সতর্ক করা হচ্ছে না।
জমির মূল উর্বরতা শক্তি থাকে মাটির উপরিভাগে। আর এ মাটি (টপ সয়েল) কেটে নিলে তার উর্বরতা শক্তি সঞ্চয় করতে সময় লাগে ১০-১২ বছর। কমলনগরে যেভাবে ফসলি জমির টপ সয়েল কেটে নেওয়া হচ্ছে, এভাবে চলতে থাকলে আগামী ১০-১২ বছর পর কৃষি জমি অনাবাদি হয়ে দেশে খাদ্য সংকট দেখা দিতে পারে আশঙ্কা করছে সচেতন মহল। তাই এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নিতে উর্ধ্বতন মহলের আশু দৃষ্টি কামনা করছেন তারা।
সরেজমিন ঘুরে দেখা যায়, চরলরেন্স ইউনিয়নে অবস্থিত মেসার্স এমএনএস ইটভাটা মালিক আনোয়ার হোসেন নিশাদের লোকজন নবীগঞ্জ এলাকার মেঘনা নদীর তীরবর্তী এলাকা থেকে মাটি কেটে ট্রাক্টরট্রলি করে তার ইটভাটায় নিয়ে যাচ্ছে। এর আগে ভেকু মেশিন দিয়ে ওইস্থানে পুকুর তৈরী করে মাটি নিয়ে গেছেন তিনি। এক দিকে ভাঙন আতঙ্ক অন্য দিকে মাটি লুটের মহোৎসব চলছে মেঘনা পাড়ে। জানা যায় এ উপজেলায় প্রায় ২০টি ইটভাটা রয়েছে। সব ভাটা মালিকরা প্রশাসনকে ম্যানেজ করে মাটির টপ সয়েল কেটে ইট তৈরি করছেন। আবার এদের বেশিরভাগ ইটভাটার নেই কোন ভাটা পরিচালনা করার মত কোন কাগজ পত্র। অবৈধ ইটভাটা বন্ধে সরকারের নির্দেশনা থাকলেও এখানকার কর্তা ব্যাক্তিরা নিরব ভুমিকায় রয়েছেন।
এ বিষয়ে কথা বলতে চাইলে মেসার্স এম এনএস ইটভাটা মালিক আনোয়ার হোসেন নিশাদ ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার এখানে ৩শ’ শ্রমিক কাজ করে ; আপনারা ওদের ভরণপোষণের দায়িত্ব নেন। আমরা আর ইটভাটা করবো না।
কমলনগর উপজেলা কৃষি কর্মকর্তা আবু সাঈদ তারেক বলেন, কৃষি জমির উপরের ৬ ইঞ্চি মাটি ফসল উৎপাদনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা বিভিন্ন প্রশিক্ষণে কৃষকদের টপ সয়েল বিক্রি করতে নিরুৎসাহিত করে থাকি। তারপরও কোন কৃষক এ ধরনের কাজের সাথে জড়িত থাকলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
কমলমগর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুচিত্র রঞ্জন দাস বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।





চট্টগ্রাম এর আরও খবর

ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই :  এ আর হাফিজ উল্লাহ ‎ ঘুষ-দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চাই : এ আর হাফিজ উল্লাহ ‎
ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎ ভারত আর আমেরিকার ইনসাফ আমরা চাই না : মুফতী রেজাউল করিম ‎
জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎ জমায়াত ভোটের এক দিন আগেও শরীহা আইন সমর্থন করলে জোটের সম্ভাবনা থাকবে : খালেদ সাইফুল্লাহ ‎
কমলনগরে  জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ কমলনগরে জামায়াত কর্মীর মরদেহ উদ্ধারের ঘটনায় মামলা, বিক্ষোভ
কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎ কমলনগরে নিখোঁজেের ৩দিন পর জামায়াত কর্মীর মরদেহ উদ্ধার ‎
‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎ ‎লক্ষ্মীপুর-৪ আসনে ৬ প্রার্থীর মধ্যে ‎ মনোনয়ন পত্র বৈধ ‎
‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা ‎কমলনগরে সম্পত্তির জন্য বাবার লাশ দাফনে অন্য সন্তানদের বাঁধা
লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎ লক্ষ্মীপুর-৪ আসনে ৮ প্রার্থীর মনোনয়ন পত্র জমা ‎
লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎ লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের জোট প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ ‎
কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎ কমলনগরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ির মৃত্যু ‎

আর্কাইভ