শুক্রবার ● ৬ আগস্ট ২০২১
প্রথম পাতা » সর্বশেষ » সব মেকি
সব মেকি
কৃষ্ণা চক্রবর্তী
![]()
আশার আলো থমকে গেছে
দুঃখের বোঝা ভারে,
নয়ন জলে ঝাপসা লাগে
বোঝাই আমি কারে।
থাকবে তারা হৃদয় জুড়ে
সারা জীবন ধরে,
সুখের স্মৃতি পড়বে মনে
মিষ্টি মধুর করে।
আমার বলে যতোই মানি
আমার কিছু নাই ,
আঁকড়ে ধরা বাঁধন খুলে
যেতেই হবে ভাই।
কর্ম করতে এসেছি আমি
কর্মই করে যাই,
তোমার মুখে একটু হাসি
আপন ভেবে পাই।
আজ মরলে কাল দুদিন,
হিসেব কষে দেখি,
সম্পর্ক গুলো আসল আছে
বাকি সবই মেকি।
-জামশেদপুর,ভারত-





দেশকে বাঁচাতে হলে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কামিল ও ফাজিল নবীন শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠান
কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান 