শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা মোকাবেলায় কমলনগরে বিএনপির সহায়তা সেল গঠন
প্রথম পাতা » চট্টগ্রাম » করোনা মোকাবেলায় কমলনগরে বিএনপির সহায়তা সেল গঠন
১৪৭৬ বার পঠিত
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা মোকাবেলায় কমলনগরে বিএনপির সহায়তা সেল গঠন

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---কমলনগর (লক্ষ্মীপুর) : প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় লক্ষ্মীপুরের কমলনগরে বিএনপির উদ্যোগে সহায়তা সেল গঠন করা হয়েছে। শনিবার উপজেলা বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সেল গঠন কার্যক্রমের উদ্বোধন করেন সংগঠনটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সাবেক সাংসদ এবিএম আশ্রাফ উদ্দিন নিজান। এ সময় উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আবদুল কাদের মিয়া, সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী, বিএনপি নেতা আলী আহমদ ও যুবদল নেতা ইউছুফ পাটোয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা বিএনপির সদস্য সচিব নুরুল হুদা চৌধুরী জানান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধ এবং আক্রান্তদের চিকিৎসা সহায়তা প্রদানের লক্ষে এ সেল গঠন করা হয়েছে। সেলটির মাধ্যমে করোনা রোগীদের অ্যাম্বুলেন্স সুবিধা, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও অক্সিজেন সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করতে সহায়তা প্রদান করা হবে।

 





চট্টগ্রাম এর আরও খবর

উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই

আর্কাইভ