শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
শনিবার ● ১৭ জুলাই ২০২১
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার
১১৬৬ বার পঠিত
শনিবার ● ১৭ জুলাই ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ৫ দিন ধরে নিখোঁজ হওয়া মো. জুনাইদ (৮) নামের এক শিশুর অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার চরলরেন্স ইউনিয়নের তুলাতলি এলাকার মুগুল মাঝি বাড়ির একটি পরিত্যাক্ত বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে তোরাবগঞ্জ ইউনিয়নের চরপাগলা গ্রামের শেখ কামাল হোসেনের ছেলে।

পুলিশ স্থানীয় সূত্রে জানান যায়, জুনাইদের পরিবার দীর্ঘ দিন থেকে চরলরেন্সের তুলাতলি এলাকায় একটি  ভাড়া বাড়িতে বসবাস করে আসছেন। গত মঙ্গলবার (১৩জুলাই) বিকেল থেকে জুনাইদ নিখাঁজ হয়। এ ঘটনায় তার পরিবার বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুজি এবং সন্ধানের জন্য উপজেলার সকল এলাকায় মাইকিংও করে। কোন উপায়ান্ত না পেয়ে তার বাবা বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। পুলিশ একটি সাধারণ ডায়েরি করার পরামর্শ দেন। সকালে শেখ কামাল ছেলে নিখোঁজের সাধারণ ডায়েরি করার জন্য থানা রওয়ানা দেন। পথিমধ্যে তাকে ফোনে জানানো হয় জুনাইদের মরদেহ পাওয়া গেছে। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।

জুনাইদের বাবা শেখ কামাল জানান, তার ছেলে পাশে একটি ব্রিকফিল্ডে সব সময় তার সমবয়সী ছেলেদের সাথে খেলতে যেতো। ওই ব্রিক ফিল্ডের যে কোন লোক তার ছেলেকে হত্যা করতে পারে বলে ধারনা করছেন তিনি।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ প্রকৃত ঘটনা উৎঘাটনের চেষ্টা চলছে। খুব শীঘ্রই এর ক্লু বের করতে পারবেন বলে জানান তিনি।

 





চট্টগ্রাম এর আরও খবর

‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎

আর্কাইভ