শিরোনাম:
ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
---

Newsadvance24
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে পতিতা পল্লীতে এলাকাবাসীর হানা, শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
প্রথম পাতা » জাতীয় » কমলনগরে পতিতা পল্লীতে এলাকাবাসীর হানা, শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪
৭৭৩ বার পঠিত
সোমবার ● ১৯ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে পতিতা পল্লীতে এলাকাবাসীর হানা, শ্রমিক লীগ নেতাসহ গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

 

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে পতিতা পল্লীতে এলাকাবাসী হানা দিয়ে মূল হোতা শ্রমিকলীগ নেতা মনির হোসেনসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার সন্ধ্যায় এলাকাবাসী ওই পল্লীতে অভিযান দিয়ে তিন নারীকে আটক করে পুলিশে দেয়। পরে রাতে পুলিশ বাদি হয়ে মামলা করলে মনিরকেও গ্রেপ্তার করা হয়। মনির হাজিরহাট ইউনিয়নের ৪নাম্বার ওয়ার্ডের ফয়েজ আহমদ ব্যপারী বাড়ির মৃত খোকনের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের নেতা। গ্রেপ্তারকৃত তিন মহিলার দুই জনের বাড়ি ঢাকায় ও এক জনের বাড়ি যশোর।

জানা যায়, শ্রমিক নেতা মনির হোসেন দীর্ঘ দিন থেকে তার বসতঘরে বিভিন্ন এলাকা থেকে নারী এনে অনৈতিক কাজ করান। বিষয়টি প্রশাসনের নাকের ডগায় হওয়ায় কিছু দিন আগে এলাকাবাসী উপজেলা নির্বাহী অফিসারকে সুচিত্র রঞ্জন দাসকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক অভিযান দিয়ে দুই নারী আটক করে পুলিশে দেয়। ওই সময় মনির পালিয়ে যায়। এর পর শ্রমিক লীগ নেতা মনির কাউকে তোয়াক্কা না করে আবার বিভিন্ন এলাক থেকে নারী এনে তার ব্যবসা চালিয়ে যায়। এতে ক্ষোভে ফুসে ওঠে এলাকাবাসী। পরে রোববার সন্ধ্যায় দুই শতাধিক লোক একত্রিত হয়ে ওই পল্লীতে হানা দেয়। এ সময় তিন নারী এক খদ্দেরকে আটক করলেও মনির পালিয়ে যায়।

কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আবদুল জলিল বলেন, তিন মহিলাসহ অভিযুক্ত মনিরকে গ্রেপ্তার করা হয়ে। লক্ষ্মীপুর আদাতলের মাধ্যমে তাদের তাদের জেলহাজতে পাঠানো হয়েছে বলে ওই কর্মকর্তা আরো বলেন।





জাতীয় এর আরও খবর

রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন রাশিয়ার আন্তর্জাতিক মঞ্চে প্রতিনিধিত্ব করবেন কমলনগরের রবিন
উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম উপজেলা মনিটরিং কমিটির প্রতিনিধি হলেন এড. ফখরুল ইসলাম
কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ কমলনগরে সোনালী ব্যাংক শাখা ব্যবস্থাপকদের বিদায় ও বরণ
‎কমলনগরে  সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ‎কমলনগরে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর রায়পুরে নিখোঁজের তিন দিনেও সন্ধান মিলেনি দুই শিক্ষার্থীর
‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ‎কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও ‎তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎

আর্কাইভ