বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র স্মরণে আলোচনা সভা
ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহা’র স্মরণে আলোচনা সভা
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রয়াত ভাষা সৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এড. আবুল খায়েরের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পাটারিরহাট ইউপি চেয়ারম্যান এ্যড নুরুল আমিন রাজু, হাজিরহাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও জায়েদ হোছাইন ফারুকী, হাজিরহাট মিল্লাত একাডেমির সাবেক প্রধান শিক্ষক মাস্টার আলতাফ হোসেন, ফলকন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক, মোহাম্মদ ছাদেক, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি’র সাবেক সাধারণ সম্পাদক শাহদাত হোসেন নিরব, তোয়াহা স্মৃতি বালিকা উচ্চ বিদ্যায়লয়ের প্রধান শিক্ষক মো জায়েদ বিল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মো শাহজাহান, সাংবাদিক ইউছুফ আলী মিঠু, সাম্যবাদি দলের জেলা সভাপতি নুরুল আমিন, ম্যানেজিং কমিটির সদস্য আবুল বাশার, আবদুল আহাদ, বাসদ নেতা নুরুল আলম ও সাম্যবাদি দলের ছাত্র নেতা আলা উদ্দিন প্রমুখ।





কমলনগরে প্রশংসাপত্রের নামে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ
রায়পুরে দুর্গমচরের ৭ হাজার মানুষের দুর্ভোগ দূর করতে পারে একটি সেতু
কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই 