শিরোনাম:
ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সয়াবিন ক্ষেতে যুবকের লাশ
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সয়াবিন ক্ষেতে যুবকের লাশ
৬৪০ বার পঠিত
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কমলনগরে সয়াবিন ক্ষেতে যুবকের লাশ

নিজস্ব প্রতিনিধি,  নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে শ্বশুরবাড়ি এলাকায় একটি সয়াবিন ক্ষেত থেকে আবুল কাশেম (৩৪) নামে এক যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সকালে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর জাঙ্গালিয়া গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কাশেম কমলনগর উপজেলার চরকাদিরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চরপাগলা গ্রামের মোল্লা বাড়ির আবু সায়েদের ছেলে। তিনি পেশায় কৃষি শ্রমিক ছিলেন।

জানা গেছে, প্রায় তিন মাস আগে কাশেম চর জাঙ্গালিয়া গ্রামের আলী আক্কাসের মেয়ে তাসলিমাকে বিয়ে করে। তাসলিমা তার দ্বিতীয় স্ত্রী। প্রথম স্ত্রীর সাথে তার ছাড়াছাড়ি হয়েছে।

কামেশের বাবা আবু সায়েদ জানান, মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কাশেম তার শ্বশুর বাড়ির উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বুধবার সকালে ছেলের মৃত্যুর খবর পান তিনি। তার ছেলেকে হত্যা করা হয়েছে বলে দাবি তার।

হাজিরহাট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য ইয়াছিন আরাফাত বলেন, কাশেম মঙ্গলবার বিকেলে তার শ্বশুর বাড়ি থেকে বিদায় নিয়ে চলে যায়। সকালে শ্বশুর বাড়ির পাশের একটি সয়াবিন ক্ষেতে তার লাশ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এটা হত্যাকাণ্ড হতে পারে।

কমলনগর থানার পরিদর্শক (তদন্ত) আবদুল জলিল বলেন, কাশেমের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কেউ তাকে হত্যা করে সয়াবিন ক্ষেতে ফেলে যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।





চট্টগ্রাম এর আরও খবর

লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎ লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড ‎
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎ কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান ‎
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎ জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান ‎
কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা কমলনগরে মাদ্রাসা সুপারের বিদায়ী সংবর্ধনা
কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু কমলনগরে বিএনপি নেতার কর্মচারীর হামলায় আহত যুবকের মৃত্যু
কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎ কমলনগরে ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেলেন সহস্রাধিক রোগী ‎
লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার লক্ষ্মীপুরে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও  মাদক বিরোধী শপথ রায়পুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও মাদক বিরোধী শপথ
চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার চরফলকন হবে আধুনিক ও স্মার্ট ইউনিয়ন : দেলোয়ার সর্দার

আর্কাইভ