সোমবার ● ২১ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
কমলনগরে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে সড়ক দুর্ঘটনায় আবু সায়েদ (৩৫) নামে এক যুবককের মৃত্যু হয়েছে। রোববার রাতে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সে উপজেলার হাজিরহাট ইউনিয়নের ফোরকানিয়া এলাকার খেবু মিস্ত্রির ছেলে।
জানা যায়, রোববার বিকেলে আবু সয়েদ নিজ বাড়ি হতে মোটরসাইকেলযোগে হাজিরহাট বাজারে দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মারাত্মক আহত হয় সে। ওই সময় তার এক পাঁ ছিঁড়ে যায়। পরে মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওখানে অবস্থার অবনতিতে তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সোলাইমান বিষয়টি নিশ্চিত করেছেন।





কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 