শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
---

Newsadvance24
বুধবার ● ১৬ নভেম্বর ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » রাতে ব্যালটবাক্স ভর্তিতেও সরকার লজ্জা পায় না : তানিয়া রব
প্রথম পাতা » চট্টগ্রাম » রাতে ব্যালটবাক্স ভর্তিতেও সরকার লজ্জা পায় না : তানিয়া রব
৮৩৪ বার পঠিত
বুধবার ● ১৬ নভেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাতে ব্যালটবাক্স ভর্তিতেও সরকার লজ্জা পায় না : তানিয়া রব

নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স

---

কমলনগর (লক্ষ্মীপুর) : জাতীয় সমাজ তান্ত্রিক দল জেএসডি’র স্থায়ী কমিটির সদস্য তানিয়া রব বলেন, স্বাধীন বাংলাদেশে একদলীয় বাকশাল গঠন, রাতে ব্যালটবাক্স ভর্তি ও ভোট চুরি এই তিনটিই আওয়ামী লীগের অন্যতম কাজ, এই তিনটি বড় ধরনের বৈশিষ্ট্য দিয়েই আওয়ামী লীগ চিহ্নিত হয়েছে। যারা এসব ভয়ঙ্কর অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে- আওয়ামী লীগ সরকার তাদের শেকলবন্দি করেছে, গুম করেছে, রাষ্ট্রদ্রোহ মামলা দিয়েছে এবং সারাদেশে ভয়-ভীতি বিস্তার করেছে। বুধবার বিকেলে লক্ষীপুর জেলা জেএসডি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তানিয়া রব এসব কথা বলেন।
তিনি বলেন, নির্বাচনের আগের রাতে ব্যালটবাক্স ভর্তির কথা পৃথিবীর আর কোথাও শুনিনি’- জাপানের মাননীয় রাষ্ট্রদূতের এমন কথায় সরকার লজ্জা না পেয়ে উল্টো- রাষ্ট্রদূতের শিষ্টাচার নিয়ে প্রশ্ন তুলেছে। ক্ষমতার অতি লোভে আওয়ামী লীগ মানুষের পক্ষে,গণতন্ত্রের পক্ষে বা ন্যায়ের পক্ষে দাঁড়ানোর সক্ষমতা হারিয়ে ফেলেছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।
মিসেস রব বলেন, সরকার জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পুলিশ নির্ভরতা দিয়ে ক্ষমতায় টিকে আছে; অচিরেই এর পরিসমাপ্তি ঘটবে। গণঅভ্যুত্থানের মাধ্যমে পতন ঘটিয়েই আওয়ামী লীগের সকল অপকর্মের জবাব দেওয়া হবে। তিনি বলেন, অন্যায় কাজ কোন অবস্থাতেই সম্মানজনক হতে পারে না। কিন্তু আওয়ামী লীগ জঘন্যভাবে ইচ্ছাকৃত অন্যায় করেও তাকে সম্মানজনক মনে করছে। ‘
রাষ্ট্র নজির বিহীন বিপর্যয়ের মুখোমুখি, এই চরম দুর্দশা থেকে দেশকে বাঁচাতে হলে যুগপৎ আন্দোলন এবং ঐক্যবদ্ধ আন্দোলন মধ্য দিয়ে- গণজাগরণ সৃষ্টি করতে হবে-তবেই গণবিস্ফোরণ হবে- গণঅভ্যুত্থান সংঘটিত হবে– “জনতার বিজয় হবে” শোষিত বঞ্চিত মানুষের মুক্তির ঝান্ডা উড়িয়ে বীর জনতা ” জাতীয় সরকার” গঠন করবে।
টাউন হল মিলনায়তনে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ মোঃ মনছুরুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দলের কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল।
জেলা জে এস ডি’র সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুল মোতালেব সাহেবের সঞ্চালনায় বক্তব্য রাখেন আলহাজ্ব এম এ ইউসুফ,অধ্যক্ষ হারুনুর রশিদ বাবুল, আলহাজ্ব আকবর হোসেন,আবুল হাসেম মোল্লা, সিরাজুল ইসলাম সিরাজ, আবুল খায়ের, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, মোজাম্মেল হক বাচ্চু মেম্বার, লোকমান হোসেন, মিয়া মনির, হারুনুর রশিদ ডিলার, বাবুল মুন্সি, এম এ এহসান রিয়াজ প্রমুখ নেতৃবৃন্দ।





চট্টগ্রাম এর আরও খবর

কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ কমলনগরে এসডিএফ’র উদ্যোগে ইনসেপশন ওয়ার্কসপ
কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার কমলনগরে বিএনপি নেতার চাঁদাবাজির মামলা যুবদল নেতা গ্রেপ্তার
কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র কমলনগরে বিয়ের পিঁড়িতে বসা হলো না লিমা’র
শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎ শিক্ষানুরাগীরাই স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হওয়া দরকার : কমলনগরে হুইপ নিজান ‎
কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার,  স্বামী আটক কমলনগরে কলেজ পড়ুয়া স্ত্রীর মরদেহ উদ্ধার, স্বামী আটক
বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা  ‎ বোন-ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার চেষ্টা, বাবা ও ভাইয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ‎
কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎ কমলনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ ‎
কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার কমলনগরে শপথের ঘটনায় থানায় মামলা, যুবলীগ নেতা গ্রেপ্তার
কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎ কমলনগরে মেঘনায় মাছ ধরতে গিয়ে নিখোঁজ ‎ যুবকের এখনো সন্ধান মিলেনি ‎
কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎ কমলমগরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে নেতা কর্মীদের শপথ ‎

আর্কাইভ