বৃহস্পতিবার ● ৭ জুলাই ২০২২
প্রথম পাতা » চট্টগ্রাম » কমলনগরে চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
কমলনগরে চালের টোকেন চাওয়ায় মারধরের অভিযোগ আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে
নিজস্ব প্রতিনিধি, নিউজ এ্যাডভান্স
![]()
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগরে ভিজিএফের চালের টোকেন চাওয়ায় দুলাল ও তার দুই ছেলেকে মারধরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হাজিরহাট বাজারের স্থানীয় একটি অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মোঃ দুলাল। অভিযুক্ত আবদুল ওয়াহেদ চর ফলকন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। ভুক্তভোগী দুলাল ওই ইউনিয়নের ৫ নং ওর্য়াডের বাসিন্দা। তবে আওয়ামী লীগ নেতা আবদুল ওয়াহেদ তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, এটি প্রকৃতপক্ষে একটি মোবাইল চুরির ঘটনা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের পক্ষে মোঃ দুলাল বলেন, প্রধানমন্ত্রীর উপহার ভিজিএফের চাল নেয়ার জন্য ইউনিয়ন আওয়ামী লীগের নেতা আব্দুল ওয়াহেদের কাছে টোকেন চাইলে তিনি আমাকে গালমন্দ করেন। পরে খবর পেয়ে আমার দুই ছেলে আজগর ও আরাফাত বুধবার দুপুরে তাকে জিজ্ঞাসাবাদ করতে গেলে সে আমার দুই ছেলেকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। ভুক্তভোগী দুলাল আরো বলেন, মারধরের বিষয়ে তিনি সুষ্ঠু বিচার চান।
এদিকে অভিযুক্ত আবদুল ওয়াহেদ বলেন, আমার রাইস মিলের কর্মচারীর একটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনা জানতে চাইলে দুলাল ও তার ছেলেদের সাথে হাতাহাতি হয়েছে। তার সাথে চালের টোকেনের কোন ঘটনা ঘটেনি।
কমলনগর থানার ওসি মোহাম্মদ সোলাইমান জানান, এবিষয়ে কেউ অভিযোগ করেন নি। অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।





কমলনগরে এক রাতে দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি ও তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি
মেঘনায় চার জেলে অপহরণ, যুবদল নেতার বিরুদ্ধে মামলা
লক্ষ্মীপুরে ভেজাল খাদ্য বিক্রির দায়ে পৃথক অভিযানে দুই ব্যবসায়ির দণ্ড
রায়পুরে নেশাগ্রস্ত যুবকের দেয়া আগুনে ১৭ বসতঘর-দোকান পুড়ে ছাঁই
কমলনগরে অসহায় মমিন উল্লাহকে ঘর দিয়ে পাশে দাড়িয়েছেন হুইপ নিজান
জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শের বিচ্যুতি ঘটলেই ক্ষমতা থাকবে না : হুইপ নিজান 